ঢাকা, শনিবার ২৯ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৪ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫৪, ১০ অক্টোবর ২০২১
আপডেট: ২২:৩৯, ১০ অক্টোবর ২০২১

শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে মৌলভীবাজারে নানা কর্মসূচি পালন

শিশুরাই জাতির ভবিষৎ। তারাই আগামী দিনে সমাজ ও রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব দেবে। জ্ঞান চর্চা ও প্রযুক্তিতে সমৃদ্ধ হয়ে গড়ে তুলবে সকলের জন্য কল্যাণকর নতুন বিশ্ব। শিশুর অধিকার, সুরক্ষা এবং শিশুর উন্নয়ন ও বিকাশে দেশব্যাপী পালিত হয়েছে জাতীয় শিশু অধিকার সপ্তাহ। এ  উপলক্ষে মৌলভীবাজারে নানা কর্মসূচি পালন করেছে  ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্সের (এন.সি.টি.এফ) জেলা শাখা। 

রোববার (১০ অক্টোবর) ‘শিশুর জন্য বিনিয়োগ করি, সমৃদ্ধ বিশ্ব গড়ি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে এন.সি.টি.এফের মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে গার্লস টেকওভার প্রোগ্রাম, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান, প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। 

গার্লস টেকওভার প্রোগ্রাম

এদিন সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গার্লস টেকওভার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে এক ঘণ্টার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেন জেলা কমিটির শিশু  সাংবাদিক মোবাশ্বিরা সরকার আইরিন।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান বাঁধন ও এন.সি.টি.এফের জেলা ভলান্টিয়ার সমরিতা পাল ঐশী এবং মো. ফারুক খান। এছাড়া উপস্থিত ছিলেন এন.সি.টি.এফের জেলা কমিটির সদস্যরা।

স্মারকলিপি প্রদান

এরপর  সকাল ১১ টা ৩০ মিনিটে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বরাবর বাল্যবিবাহ ও শিশু নির্যাতন বন্ধে স্মারকলিপি প্রদান করা হয়।

সর্বশেষ বেলা ১২ টায় রঙ্গন মহিলা উন্নয়ন সংস্থা কার্যালয়ে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে জেলা কমিটির সদস্য, জেলা ভলান্টিয়ার ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

প্রেস কনফারেন্স

এর আগে গত শুক্রবার (৮ অক্টোবর) বিকেল ৩ টায় মৌলভীবাজার শিশু একাডেমি প্রাঙ্গণে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, জেলা ভলান্টিয়ার ও জেলা কমিটির সদস্যরা। 

উল্লেখ্য,১৯৫৩ সাল থেকে বিশ্ব শিশু দিবস পালিত হয়ে আসছে। আর শিশু অধিকার সপ্তাহ পালন শুরু হয়েছে ১৯৯০ সালের ২ সেপ্টেম্বর থেকে। চলতি বছর  ৪ থেকে ১০ অক্টোবর পর্যন্ত পালন করা হয়েছে শিশু অধিকার সপ্তাহ। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের প্রাক্কালে বলেছেন, সরকার দেশের সকল শিশুর সমঅধিকার নিশ্চিত করে সুন্দর ভবিষ্যৎ গড়তে কাজ করে যাচ্ছে। শিশুর সার্বিক বিকাশ ও অধিকার বাস্তবায়নে এবং শিশুদের প্রতি সহিংস আচরণ ও নির্যাতন বন্ধের ক্ষেত্রে পিতা-মাতা, পরিবার ও সমাজের সকলকে দায়িত্ব পালন করতে হবে। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়