ঢাকা, শনিবার ২৯ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৪ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:০২, ১১ অক্টোবর ২০২১
আপডেট: ১২:০৪, ১১ অক্টোবর ২০২১

মৌলভীবাজারে করোনায় শনাক্তের হার ১ দশমিক ৮

গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন নতুন ১ জন। শনাক্তের হার ১ দশমিক ৮ শতাংশ। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ১২৬।

সোমবার (১১ অক্টোবর) মৌলভীবাজার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে এমন তথ্য।

গত ২৪ ঘণ্টায় জেলায় ৫৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে, করোনা শনাক্ত হয়েছেন ১ জন। করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে ১ দশমিক ৮ শতাংশে।

নতুন শনাক্ত ১ জন মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের রোগী। এ পর্যন্ত জেলায় মোট ৮১২৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩ জন। তারা কুলাউড়ার বাসিন্দা। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ হাজার ২৫৬ জন।

তবে মৌলভীবাজারে নতুন করে কেউ করোনা শনাক্ত হয়ে মৃত্যুবরণ করেননি। মোট মৃত্যুবরণ করেছেন ৭২ জন। এখন পর্যন্ত করোনায় মৌলভীবাজারে মোট ৭২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রাজনগর ৪ জন, কুলাউড়া ২ জন, বড়লেখায় ৫ জন, কমলগঞ্জে ৫ জন, শ্রীমঙ্গলে ১১ জন, জুড়ী ৫ এবং সদর হাসপাতালের ৪০ জন রয়েছেন।

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়