ঢাকা, শনিবার ২৯ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৪ ১৪৩৩

পুলক পুরকায়স্থ

প্রকাশিত: ২১:৪১, ১২ অক্টোবর ২০২১
আপডেট: ২৩:৪২, ১২ অক্টোবর ২০২১

পাঁচগাঁও লাল দুর্গা পূজা : উৎসবে মেতে উঠেছেন হাজারো সনাতন ধর্মাবলম্বী

পাঁচগাঁও দুর্গাবাড়ি।

পাঁচগাঁও দুর্গাবাড়ি।

মৌলভীবাজারের পাঁচগাঁও লাল দুর্গা শতবছরের ঐতিহ্যবাহী পূজা মণ্ডপ। দেবী বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। গতকাল ছিল মহাষষ্ঠী। আজ মহাসপ্তমী। প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠায় উদযাপিত হচ্ছে মহাসপ্তমী। পূজা শেষে অঞ্জলি দেন ভক্তরা। 

সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে এখন পূজার ধুম। রংবেরঙের পোশাক পরে বিভিন্ন বয়সী মানুষ আসছেন পুজো মণ্ডপে।

এসময় অশুভ শক্তির বিনাশে মঙ্গলময়ী দেবীর জাগরনে সুর প্রার্থনা করেন ভক্তরা। দেবী দুর্গার আগমনে সকল অশুভ শক্তি দূর হবে এমন প্রত্যাশা সনাতনীদের।

বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখা গেছে, রৌদ্রের তাপ উপেক্ষা করে উৎসবে মেতে উঠেছেন হাজারো সনাতন ধর্মালম্বীরা।

গতকাল জেলার কেন্দ্রীয় কালীবাড়ী মন্দিরে অনুষ্ঠিত হয়েছে ষষ্ঠী পূজা। বোধনের ঘট স্থাপনের মধ্য দিয়ে শুরু হয়েছে পূজার মূল আনুষ্ঠানিকতা জানান, কালীবাড়ী পুজা উদযাপন পরিষদের সভাপতি সলিল শেখর দত্ত।

মৌলভীবাজারের পাঁচগাঁও দুর্গাবাড়ি ঐতিহ্যবাহী একটি পুজো মণ্ডপ। জেলার রাজনগর উপজেলার পাঁচগাঁও মণ্ডপে দেবী দর্শনে আসা বৃষ্টি তরফদার জানান, পাচঁগাঁওয়ের মণ্ডপে দুর্গাদেবী লাল বর্ণে পূজিতা হন। প্রতি বছরই ভক্তদের ঢল নামে এ মণ্ডপে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সনাতন ধর্মাবলম্বীরা পরিবার পরিজন নিয়ে দেবী দর্শনে শ্রদ্ধার্ঘ্য নিবেদনে আসেন পাঁচগাঁও পুজো মণ্ডপে। ভাই-বোন নিয়ে তিনিও সপ্তমীর সকালে এখানে এসেছেন।

আরেক দর্শনার্থী তন্ময় চৌধুরী বলেন, 'আজ প্রচন্ড রৌদ্রের তাপ। তারপরও উৎসবে মেতে উঠেছেন হাজারো সনাতন ধর্মালম্বীরা। অশুভ শক্তির বিনাশে মঙ্গলময়ী দেবীর আগমনে সকল অশুভ শক্তি দূর হবে এমন প্রত্যাশা করি।'

পূজা উদ্‌যাপন পরিষদ মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক পংকজ রায় মুন্না বলেন, ‘এবারও করোনার কারণে আমরা সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানাসহ অনেকগুলো নির্দেশনা মেনে দুর্গাপূজার আয়োজনের বিভিন্ন পদক্ষেপ নিয়েছি।’

ষষ্ঠীতিথিতে দেবীর আমন্ত্রণের মধ্য দিয়ে শুরু হয়েছে দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। ১৫ অক্টোবর দশমীতিথিতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে দুর্গোৎসবের।

আইনিউজ/এসডি

ইন্দ্রপুরীতে দুর্গা পূজা | ত্রিনয়নী | মৌলভীবাজার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আগাম দুর্গাপূজা

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়