Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ মার্চ ২০২৬,   চৈত্র ১৪ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:১২, ৭ ফেব্রুয়ারি ২০২৩

গাড়ি নিতে আজ হবিগঞ্জে যাচ্ছেন হিরো আলম 

বগুড়া-৪ আসনের উপনির্বাচনের আগের দিন ফেসবুক লাইভে এসে আলোচিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে গাড়ি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন হবিগঞ্জের এক শিক্ষক। সেই গাড়ি নিতে হিরো আলম আজ বগুড়া থেকে হবিগঞ্জে যাচ্ছেন বলে খবর পাওয়া গেছে। 

প্রথম দিকে গাড়ির বিষয়টি গুরুত্ব না দিলেও কয়েক দিন পর আবার আক্ষেপ প্রকাশ করে ভিডিও দেন ওই শিক্ষক। ভিডিওটি নজরে আসার পর যোগাযোগ করেন হিরো আলম। অবশেষে সেই গাড়ি আনতে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) হবিগঞ্জ যাচ্ছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে হিরো আলম গণমাধ্যমকে বলেন, আগামীকাল (মঙ্গলবার) ওই গাড়িটি আনতে যাব। এ ছাড়াও আরও কিছু কাজ আছে। তাকে আগাম ধন্যবাদ জানাই।

হিরো আলম ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনে একতারা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র ৮৩৪ ভোটে পরাজিত হয়ে দেশব্যাপী আলোচনার জন্ম দেন। রাজনীতির মাঠেও তাকে নিয়ে চলছে আলোচনা।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়