মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে পরিবেশবান্ধব ইউনি ব্লক দিয়ে রাস্তা নির্মাণ
ছবি- আই নিউজ
মৌলভীবাজার সদরে প্রথমবারের মতো শুরু হয়েছে পরিবেশবান্ধব, দীর্ঘস্থায়ী ও টেকসই ইউনি-ব্লক দিয়ে রাস্তা নির্মাণ কাজ। ২ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে চলছে একাটুনা-উলুয়াইল-সম্পাসী ৪১১০ মিটার রাস্তা মেরামত।
আজ মঙ্গলবার (১০ অক্টোবর) প্রধান অতিথি হিসেবে এ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন সংসদ সদস্য নেছার আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, মৌলভীবাজার এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমদ আব্দুল্লাহ, সদর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী, একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়া প্রমুখ।
প্রকৌশলীরা বলছেন, বিটুমিনাস কার্পেটিং করতে পিচ পোড়াতে হয়। এতে পরিবেশের অনেক ক্ষতি হয়। এ ছাড়া বর্ষায় বিটুমিনের কাজ করা যায় না। তবে ইউনি ব্লক দিয়ে বর্ষায়ও কাজ করা যাচ্ছে। বৃষ্টিতে বা জলাবদ্ধতায় বিটুমিনের সড়ক নষ্ট হলেও ইউনি ব্লক দিয়ে তৈরি সড়ক নষ্ট হবে না। ইউনি ব্লক দিয়ে সড়ক নির্মাণ বা সংস্কারের পদ্ধতিও অনেক সহজ। আরসিসির মতোই এই সড়ক টেকসই ও দীর্ঘস্থায়ী।
নির্বাহী প্রকৌশলী আহমদ আব্দুল্লাহ আই নিউজকে বলেন, সড়ক, মহাসড়ক ও স্থাপনা নির্মাণের জন্য আবাদি জমি বা জমির টপসয়েল কেটে ভাটাগুলো তৈরি করছে ইট। এতে প্রতি বছর বিপুল পরিমাণ আবাদি জমি কমে যাচ্ছে। সেই সঙ্গে ভাটার ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ।
এসব কারণে ২০২৪ সালের মধ্যে গ্রামীণ সড়কে বিটুমিনাস কার্পেটিং এবং ইটের বদলে শতভাগ ইউনি ব্লক ব্যবহার করতে চায় সরকার। এই ইউনি ব্লক তৈরিতে পাথর, সিমেন্ট ও বালু ব্যবহার করা হয়। এটি দিয়ে নির্মিত সড়ক দেখতেও সুন্দর।
-
মৌলভীবাজারে পরিবেশবান্ধব ইউনি ব্লক দিয়ে রাস্তা নির্মাণ
-
শাবিতে ‘ইউনিটি বাংলাদেশ’র মানসিক স্বাস্থ্য বিষয়ে কর্মশালা
এলাকাবাসী বলছেন, ‘জীবনে এমন সড়ক দেখিনি। সড়কের দুই পাশে লাল রঙের ব্লক আর মাঝখানে সাদা রঙের ব্লক দেয়ায় খুবই সুন্দর লাগছে দেখতে।’ তারা আশা করছেন পরিবেশবান্ধব ইউনি ব্লকের ব্যবহার বাড়লে ইটের ব্যবহার বন্ধ হবে।
এই সড়কটি নির্মাণের মধ্য দিয়ে প্রবাসী অধ্যুষিত গ্রামগুলোর যোগোযোগ ব্যবস্থা আরো উন্নত হবে। এলাকাবাসী ভোগান্তি ছাড়া মৌলভীবাজার জেলা শহরে সহজে যাতায়াত করতে পারবে।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























