Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১৬ ১৪৩২

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি 

প্রকাশিত: ১৯:০৮, ৯ মার্চ ২০২৪

রাজনগরে বড় ভাইকে খু নে র ১২ দিন পর ছোটভাই গ্রেফতার

বড় ভাইয়ের খু নি ছোট ভাই আব্দুল মুকিদ। ছবি- আই নিউজ

বড় ভাইয়ের খু নি ছোট ভাই আব্দুল মুকিদ। ছবি- আই নিউজ

মৌলভীবাজারের রাজনগরে বড় ভাইকে হ ত্যা র ১২ দিন পর ছোট ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। পরে আসামী দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

শনিবার (০৯ মার্চ) ভোর ৪টার দিকে সিলেটের বালাগঞ্জ উপজেলার শিওরখাল গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত ২৬ ফেব্রুয়ারি দুপুরে রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের হায়পুর গ্রামের আব্দুর রবের বড় ছেলে হোসেন মিয়ার (৩০) সাথে ছোট ছেলে আব্দুল মুকিদের (২২) পূর্ব বিরোধের জেরে কু ড়া ল দিয়ে মাথায় আ ঘা ত করে। এতে ঘটনাস্থলেই হোসেন মিয়া মারা যায়। ঘটনার পর ঘা ত ক ছোট ভাই আব্দুল মুকিদ পালিয়ে যায়।

এদিকে এ ঘটনার পর তাদের বাবা আব্দুর রব বাদী হয়ে রাজনগর থানায় মামলা করলে আসামীকে গ্রেফতারে অভিযানে যায় পুলিশ। গোপন তথ্যে জানতে পেরে শনিবার ভোররাত ৪ টার সময় বালাগঞ্জ থানা পুলিশের সহায়তায় ওই থানার শিওরখাল গ্রামের জনৈকা হাসনা বেগমের বাড়ি থেকে তাকে আটক করা হয়।

পরে আসামির স্বীকারুক্তিতে শনিবার দুপুরে নিজ বাড়ির খড়ের গাদা থেকে হত্যাকান্ডে ব্যবহৃত কুড়াল উদ্ধার করা হয়। শনিবার বিকেলে তাকে আদালতে পাঠালে সেখানে ১৬৪ ধারায় স্বীকারুক্তি দেয় বলে জানায় পুলিশ।

এ ব্যাপারে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালেক বলেন, আসামীকে গ্রেফতারের পর তার স্বীকারুক্তি মতে কুড়াল উদ্ধার করা হয়েছে। আদালতেও সে হ ত্যা র বিষয়টি স্বীকার করেছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়