Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১৬ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৫৫, ২৭ মার্চ ২০২৪

জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সপরিবারে মৃ ত্যু: ৩ সদস্যের তদন্ত কমিটি

ফাইল ছবি

ফাইল ছবি

২৬ মার্চ ভোরে মৌলভীবাজারে জুড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সপরিবারে ৫ জনের মৃ ত্যু র ঘটনার কারণ অনুসন্ধানে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন মৌলভীবাজার জেলা প্রশাসক। 

তদন্ত কমিটির আহবায়ক করা হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুস সালাম চৌধুরীকে। সদস্য হিসেবে রয়েছেন পিডিবির নির্বাহী প্রকৌশলী মো. ফজলুল করিম  এবং অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দিপংকর ঘোষ। 

গঠিত তদন্ত কমিটিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে আগামী তিন কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সঙ্গে ম র্মা ন্তি ক এ ঘটনায় জেলা প্রশাসকের পক্ষ থেকে  মৃত পরিবারের অনুকূলে ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে। 

জেলা প্রশাসক ও জিএম, পল্লী বিদ্যুৎ সমিতি হাসপাতালে চিকিতসারত পরিবারের অপর সদস্য এর উন্নত চিকিৎসা ও অন্যান্য সকল সহযোগিতার বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেছেন।

এদিকে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেঁচে যাওয়া নি হ ত ফয়জুর রহমানের সবচেয়ে ছোট মেয়ে সোনিয়া আক্তার (১২) চিকিৎসাধীন অবস্থায় ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। ফলে এ নিয়ে এ দুর্ঘটনায় মোট মৃ তে র সংখ্যা দাঁড়িয়েছে ৬ জনে। 

উল্লেখ, ২৬ মার্চ ভোররাতে জুড়ীর গোয়ালবাড়ী ইউনিয়নের গোয়ালবাড়ী গ্রামে বাড়ির উপর বিদ্যুতের লাইন পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সপরিবারে মারা যান ফয়জুর রহমান নামের এক বৃদ্ধ বাক প্রতিবন্ধী। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়