Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১৬ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫৫, ২৮ মার্চ ২০২৪

মৌলভীবাজারে ব্যাংক থেকে টাকা নিয়ে উধাও প্রতারক 

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মৌলভীবাজার সদর উপজেলায় একটি ব্যাংক থেকে গ্রাহকের কাছ থেকে অভিনব কায়দায় ৮১ হাজার টাকা নিয়ে গেছে প্রতারক চক্র।

বুধবার (২৭ মার্চ) বেলা সাড়ে ১১টায় মৌলভীবাজার শহরের সেন্ট্রাল রোডে অবস্থিত ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি শাখায় ব্যবসায়ী তানভীর হাবিব চৌধুরী রুমেলের সঙ্গে এই ঘটনা ঘটে। 

জানা যায়, ওইদিন বেলা সাড়ে ১১টার দিকে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি শাখায় প্রবাস থেকে আসা টাকা তুলতে যান তানভীর হাবিব চৌধুরী রুমেল। এসময় তিনি নগদ দুই লাখ টাকা তুলে তিনি ব্যাংক কর্মকর্তাকে এক হাজার টাকার নোট দেওয়ার জন্য বলেন। ব্যাংক কর্মকর্তা এক হাজার টাকার বান্ডিল না দেওয়ায় তাঁর পাশেই কাউন্টারের সামনে  দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি রুমেলকে এক হাজার টাকার বান্ডিল এক্সচেঞ্জ করার কথা বলেন। এতে তানভীর রাজি হয়ে টাকা হাতে নেওয়ার পরই রুমেল কিছু সময়ের জন্য নিস্তেজ অনুভব করেন। তখন ওই চক্র নগদ ৮১ হাজার টাকা নিয়ে যায়।

তানভীর হাবিব চৌধুরী রুমেল গণমাধ্যমকে বলেন, ওই ব্যক্তির হাতে থাকা বান্ডিল গুনতে দিয়ে আমাকে একটি চেয়ারে নিয়ে বসান। টাকা হাতে নেওয়ার পরই আমি নিস্তেজ অনুভব করি। কিছু মুহূর্তের জন্য সবকিছু আমার কাছে  এলোমেলো মনে হয়। আমি আনুমানিক পাঁচ মিনিট পর একটু স্বাভাবিক হলে গুনে দেখি তারা আমার কাছ থেকে ৮১ হাজার টাকা নিয়ে গেছে। পরবর্তীতে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজে দেখা যায় তারা বেলা ১১টা ৭ মিনিটে আমার কাছ থেকে টাকা নিয়ে যায়। সিসি ক্যামেরার ফুটেজ থেকে ওই চক্রের ছবি শনাক্ত করা হয়েছে।

মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক আব্দুল কাদে বলেন, সিসি ক্যামেরার ফুটেজে দেখলাম, আমাদের ব্যাংকের একজন গ্ৰাহকের সঙ্গে কয়েকজন লোক গল্পগুজব করে চলে গেছেন। এরপর তিনি বুঝতে পারেন উনার টাকা নিয়ে গেছে। এ বিষয়ে তিনি পুলিশে অভিযোগ করেছেন। পুলিশ সদস্যরা বিষয়টি দেখে গেছেন।

মৌলভীবাজার মডেল থানা পুলিশের ওসি কেএম নজরুল বলেন, থানায় ব্যাংকের একজন গ্ৰাহক অভিযোগ করেছেন। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়