Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১৬ ১৪৩২

রাজু দত্ত,কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১:৫০, ৩০ মার্চ ২০২৪

কমলগঞ্জে মণিপুরী হোলি উৎসব উদযাপন 

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলায় মণিপুরী ললিতকলা একাডেমির আয়োজনে ঐতিহ্যবাহী মণিপুরী হোলি উৎসব উদযাপন করা হয়। 

হোলি উৎসব উপলক্ষে শুক্রবার (২৯ মার্চ) বিকাল ৩ টায় একাডেমির অডিটোরিয়ামে প্রতিষ্ঠানের  উপ পরিচালক (অতিরিক্ত দায়িত্ব)ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন এর সভাপতিত্বে ও গবেষণা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহ এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আর্ন্তজাতিক মাতৃভাষা পদক প্রাপ্ত গবেষক ড. রণজিৎ সিংহ, বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের কর্মকর্তা সাখাওয়াত হোসেন, মণিপুরী মহারাস লীলা সেবা সংঘের সাধারণ সম্পাদক শ্যাম সিংহ, মণিপুরী যুব কল্যাণ সমিতির সভাপতি প্রদীপ কুমার সিংহ, শিক্ষক বসন্ত কুমার সিংহ। 

হোলি উৎসব মণিপুরী ঐতিহ্যগত একটি লোক সাংস্কৃতিক অনুষ্ঠান। মণিপুরী সমাজে ৫ দিনব্যাপী প্রতিটি গ্রামে গ্রামে শিশু-কিশোর, তরুণ, তরুণীসহ নারী পুরুষরা দল বেঁধে ডাক, ঢোল, করতাল, মৃদঙ্গ শঙ্খ ধ্বনির মাধ্যমে প্রতি বাড়ি বাড়ি গিয়ে হোলি দল নৃত্য গীতে গান করে থাকেন। মণিপুরী সমাজে হোলির গুরুত্ব অপরিসীম । 

হোলি উৎসবে মণিপুরী সমাজের শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ সহ সকল পেশার মানুষ, পত্রিকায় কর্মরত সাংবাদিক ও একাডেমির প্রশিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়