মৌলভীবাজার প্রতিনিধি
কমলগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকান মালিকের সংবাদ সম্মেলন
ছবি- আই নিউজ
অনাকাঙ্খিত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কমলগঞ্জের শমশেরনগর বাজারে বিসমিল্লাহ্ ক্লথ স্টোর এর ব্যবসায়ের সুনাম বিনষ্টের পায়তারার প্রতিবাদ জানিয়েছেন প্রতিষ্ঠানটির মালিক।
গত মঙ্গলবার (২ এপ্রিল) মঙ্গলবার সন্ধ্যায় ওই ব্যবসা প্রতিষ্ঠানে ক্রেতাদের সাথে হা তা হা তি র ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বি ভ্রা ন্তি ক র তথ্য প্রকাশ করা হয়। বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের শমশেরনগরস্থ কাযার্লয়ে সংবাদ সম্মেলনে ঘটনার ব্যাখ্যা দেন প্রতিষ্ঠানের মালিক নোমান আহমদ।
লিখিত বক্তব্যে নোমান আহমেদ বলেন, মঙ্গলবার বিকালে নাম না জানা চারজন মেয়ে ক্রেতা আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৭ হাজার টাকার কাপড় ক্রয় করেন। এর ঘন্টাঘানেক পর একজন বয়স্ক মহিলা এসে বলেন ড্রেসের সাথে পায়জামা নেই। আমি ওই ড্রেসের জন্য একটি পায়জামা দিয়ে দেই। পরে মহিলা ক্রেতা কাপড় পছন্দ হয়নি দাবি করে টাকা ফেরত চান। তখন ওই মহিলা ক্রেতাকে জানাই আপনার কাছে আমি কোন কাপড় বিক্রি করিনি। যাদের কাছে কাপড় বিক্রি করেছি তারা আসলে আলোচনা করে দেখা যাবে। কিচ্ছুক্ষণ পরেই মহিলা ক্রেতার সাথে কয়েকজন যুবক এসে অশালীন ভাষায় গালিগালাজ করে এবং আমাকে দোকান থেকে নামিয়ে মারার হুমকি দেয়। এসময়ে মহিলা ক্রেতা নিরাপদ দুরত্বে অবস্থান করেন। হা ম লা কা রী রা আমার কোন কথা না শুনে গালাগালি করে আমার উপর আক্রমণের চেষ্টা করলে দোকানের কর্মচারীদের সাথে তাদের হা তা হা তি র ঘটনা ঘটে। এসময় আমার দোকানে আসা কয়েকজন শিশু ও মহিলা ক্রেতাও হামলার শিকার হন।
এই ঘটনার পর পরই পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে হা ম লা কা রী রা দলবদ্ধভাবে আমার দোকানে আসেন। পুলিশের কথা অমান্য করে আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে গ লা য় চে পে ধরে। ঘটনার পর শমশেরনগর বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি মো. আব্দুল হান্নান ও সাবেক সভাপতি আব্দুল মালিক বাবুল তারাবি নামাজের পর বিষয়টি দেখার আশ্বাস দেন এবং দোকান বন্ধ রাখেন। তারা রাস্তায় পেয়ে আমার দোকানের কর্মচারী টিপুল ও আবুলকে মা র ধো র করে। ভিতর বাজারের খোলা দোকানে আমার বয়স্ক বাবার উপর হা ম লা চালায়। বাজার ব্যবসায়ী সমিতির সভাপতিসহ স্থানীয় নেতৃবৃন্দের কথা অমান্য করে একইভাবে ভিতর বাজারে বড় ভাই মিজানুর রহমানকেও মা র ধো র করে।
প্রকৃত এই ঘটনাকে প্রকাশ না করে বি ভ্রা ন্তি ক র এবং একতরফাভাবে আমার বিরুদ্ধে অ প প্র চা র ও আমার ব্যবসা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করা হচ্ছে। এ ঘটনার তদন্তপূর্বক ন্যায় বিচার দাবি করেন নোমান।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























