Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১৬ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪৩, ১০ এপ্রিল ২০২৪

মৌলভীবাজারে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সঙ্গে ইফতার করলেন ডিসি 

আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সঙ্গে ইফতারে জেলা প্রশাসক। ছবি- আই নিউজ

আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সঙ্গে ইফতারে জেলা প্রশাসক। ছবি- আই নিউজ

মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সঙ্গে ইফতার ও শুভেচ্ছা বিনিময় করেছেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। 

মঙ্গলবার (৯ এপ্রিল) ৮ নং কনকপুর ইউনিয়ন পরিষদ ভবন পরিদর্শনে যান জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। এসময়  ইউনিয়নের অসহায় দুস্থ মানুষের মাঝে ভিজিএফ- এর চাল বিতরণ করেন তিনি। 

পরে পরিদর্শনের অংশ হিসেবে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সদর উপজেলার ঘড়ুয়া এলাকার আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের নিয়ে আয়োজিত ইফতারে যোগ দেন জেলা প্রশাসক।  এসময় তিনি প্রকল্পে বসবাসকারী সকলের মাঝে ঈদ উপহার তুলে দেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়