Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১৫ ১৪৩২

মো. কাওছার ইকবাল, শ্রীমঙ্গল

প্রকাশিত: ১২:৩৭, ৪ মে ২০২৪
আপডেট: ১৫:১২, ৪ মে ২০২৪

শ্রীমঙ্গলে ঝড়ে খাসি পুঞ্জির ক্ষ-তি-গ্র-স্ত পরিবারের পাশে মন্ত্রী কন্যা

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

শ্রীমঙ্গলে সাম্প্রতিক সময়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে খাসি পুঞ্জির ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়িয়েছেন কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপির জ্যেষ্ঠ কন্যা ও শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক উম্মে ফারজানা ডায়না।

বৃহস্পতিবার (২ মে) সকালে ক্ষতিগ্রস্ত পরিবারকে সরেজমিনে খোঁজ করেন, এসময় তিনি লাউয়াছড়া পুঞ্জির ক্ষতিগ্রস্ত ৭টি পরিবারের মাঝে ঢেউ টিন বিতরন করেন এবং পুঞ্জিতে বসবাসরত পরিবারের শিশু ও বয়স্কদের মাঝে পুষ্টিকর জুস বিতরণ করেন। 

ঢেউটিন বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাউয়াছড়া পুঞ্জির মন্ত্রী ও খাসি সোশ্যাল কাউন্সিলের সাধারণ সম্পাদক ফিলা পতমী, সাংবাদিক মামুন আহমেদ, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ, খাসি সোশ্যাল কাউন্সিলের তথ্য ও প্রচার সম্পাদক সাজু মারছিয়াং সহ পুঞ্জির বাসিন্দারা। 

এসময় উম্মে ফারজানা বলেন, লাউয়াছড়া খাসিয়া পুঞ্জিতে সম্প্রতি ঘুর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ৭টি ঘর ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টি জানতে পেরে এখানে ছুটে আসি। এই দূর্যোগের সময়ে খাসি সম্প্রদায়ের পাশে দাঁড়াতে পেরে অনেক ভালো লাগলো। 

পুঞ্জিবাসী এবং খাসি সোস্যাল কাউন্সিল এর পক্ষ থেকে লাউয়াছড়া পুঞ্জির মন্ত্রী ফিলা পতমী ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আশাকরি আপনার বাবার মতো এভাবেই মানুষের কাছাকাছি থেকে সব সময় সহযোগিতার হাত বাড়াবেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়