কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ১৮:৫৭, ৪ মে ২০২৪
কমলগঞ্জে কৃষকদের মধ্যে কম্বাইন্ড হারভেস্টার মেশিন ও গাছের চারা বিতরণ
ছবি- আই নিউজ
মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা কৃষি পূর্ণবাসন ও বাস্তবায়ন কমিটির সম্প্রসারণ উদ্যোগে ৭০ শতাংশ ও ৫০ শতাংশ ভর্তুকি মূল্যে ৮ জন কৃষকের মধ্যে ৮টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
শনিবার (৪ মে) দুপুরে কমলগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার জয়ন্ত কুমার রায়।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল মিলন, সাবেক সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুমিন তরফদার, আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু, কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক, এডভোকেট মো. সানোয়ার হোসেন প্রমুখ।
কৃষি যান্ত্রিকীকরণের ফলে কৃষকরা অল্প সময়ে স্বল্প খরচে হারভেস্টার মেশিনের মাধ্যমে ধান কাটতে পারবেন। এতে করে শ্রমিক সংকট যেমন থাকবে না, তেমনি কৃষকরা ন্যায্যমূল্যে সুবিধা পাবেন। এ মেশিন দিয়ে ধান কাটা, ঝাড়া, মাড়াই ও ধান বস্তায় ভরাও যাবে।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























