শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ১৬:৩৯, ১৬ মে ২০২৪
শ্রীমঙ্গলে ২ দোকানে ১৭ হাজার টাকা জরিমানা
ছবি- আই নিউজ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পণ্য বিক্রিতে অনিয়মের অভিযোগে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়।
বৃহস্পতিবার (১৬ মে) উপজেলার পূর্ব শ্রীমঙ্গল, বনগাঁওসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, ও আইসক্রীম উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ভোক্তার মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সহযোগিতা করে শ্রীমঙ্গল থানার পুলিশ ফোর্স।
অভিযানে প্যাকেটজাত পণ্যের গাঁয়ে উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণে তারিখ ও মূল্য উল্লেখ না থাকা, মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতা সাধারণকে প্রতারণা করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে মধুমিতা আইসক্রীমকে ১০ হাজার টাকা এবং নআল-আমিন পাঁচ ভাই আইসক্রীমকে ৭ হাজার টাকা জরিমানা আরোপ করে তা আদায় করা হয়।
ন্যায্য মূল্যে পণ্য ও নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চতকরণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চলমান থাকবে।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























