রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি
উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪
রাজনগরে শাহজাহান খানকে সমর্থন দিলেন মুক্তিযোদ্ধারা
ছবি- আই নিউজ
মৌলভীবাজারের রাজনগরে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কাপ-পিরিচ প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী মো. শাহজাহান খানকে সমর্থন দিয়েছেন মুক্তিযোদ্ধারা।
বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে মো. শাহজাহান খানের প্রধান নির্বাচনী কার্যালয়ে এক সভায় মুক্তিযোদ্ধারা তাকে সমর্থন জানান।
এসময় শাহজাহান খানের কাপ-পিরিচ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করতে তারা সাধারণ ভোটারদের কাছে আহ্বান জানান।
সভায় মুক্তিযোদ্ধারা বলেন, মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জন্য চেয়ারম্যান থাকাকালীন মো. শাহজাহান খান নানা সুযোগ-সুবিধা দিয়েছেন। মুক্তিযোদ্ধের চেতনায় বিশ্বাসী একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি উপজেলার মুক্তিযোদ্ধাদের প্রতি সবসময় শ্রদ্ধাশীল ছিলেন। ১৯৭১ সালে এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য নিঃস্বার্থভাবে মুক্তিযোদ্ধারা ভূমিকা রেখেছিলেন। ঠিক একইভাবে রাজনগরের মানুষের অধিকার প্রতিষ্ঠা, শান্তি-সম্প্রীতি রক্ষা ও উন্নয়নের স্বার্থে তাকে আবারো নির্বাচিত করতে হবে। এসময় তারা সকল মুক্তিযোদ্ধা পরিবার ও দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সাধারণ মানুষকে মো. শাহজাহান খানের পক্ষে কাজ করার এবং তাকে আবারো নির্বাচিত করার আহ্বান জানান।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. শাহজাহান খান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার সজল চক্রবর্তী, চা-শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা রামলাল রাজভর, বীর মুক্তিযোদ্ধা ও ইউপি সদস্য পরিমল দাশ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আব্দুল আহাদ, সহসভাপতি আবজল খান, পাঁচগাঁও শহিদ পরিবারের সভাপতি মো. রুবেল আহমদসহ বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধারা।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























