Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৭ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১৫ ১৪৩২

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১১:০৩, ৫ জুন ২০২৪

প্লাবিত জকিগঞ্জ-কানাইঘাটে নৌকা দিয়ে ভোটকেন্দ্রে আসছেন ভোটাররা

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

সিলেটের দুই উপজেলায় আজ চলছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। বুধবার (০৫ জুন) সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। বন্যায় প্লাবিত জকিগঞ্জ-কানাইঘাট উপজেলায় নৌকায় চরে ভোটকেন্দ্রে ভোট দিতে আসছেন ভোটাররা। 

বুধবার (০৫ জুন) সকাল থেকে ভোটার উপস্থিতি কম দেখা যাচ্ছে। পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের সংখ্যা বেশি।

নির্বাচন কমিশন সূত্র জানায়, কানাইঘাট উপজেলায় ২ লাখ ৮ হাজার ৯৯৯ জন ভোটারের মধ্যে ১ লাখ ১২ হাজার ১১৫ জন পুরুষ ও ১ লাখ ৬ হাজার ৭৮৪ জন নারী। জকিগঞ্জে ১ লাখ ৯১ হাজার ৫১৩ জন ভোটারের মধ্যে ৯৯ হাজার ২২৫ জন পুরুষ ও ৯২ হাজার ২৮৮ জন নারী। বন্যা পরিস্থিতি বিবেচনায় জকিগঞ্জের ৫টি ও কানাইঘাটের ৪টি কেন্দ্র পরিবর্তন করা হয়েছে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলায় ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে জকিগঞ্জে চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া কানাইঘাট উপজেলায় চেয়ারম্যান পদে সাতজন, ভাইস চেয়ারম্যন পদে চারজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন নির্বাচন করছেন।

এই দুই উপজেলায় বন্য পরিস্থির অবনতির কারণে ভোটগ্রহণ নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। এছাড় ভোটার উপস্থিতিও কম হতে পারে আশঙ্কা করা হচ্ছে। এখানকার লাখো মানুষ এখনও পানিবন্দী রয়েছেন। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়