আই নিউজ ডেস্ক
শেষ ধাপে দেশের ৬০ উপজেলায় চলছে উপজেলা নির্বাচন
ছবি- সংগৃহীত
আজ দেশের ৬০টি উপজেলায় চলছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ।
বুধবার (০৫ জুন) সকাল ৮টায় ভোট শুরু হয়েছে, একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরমধ্যে ছয়টি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) চলছে ভোটগ্রহণ।
ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানিয়েছেন, দুর্গম এলাকা বিবেচনায় ১৯৭ কেন্দ্রে ব্যালট পেপার মঙ্গলবার (৪ জুন) পাঠানো হয়েছে। আর চার হাজার ৯৪৭ কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানো হয়েছে আজ (বুধবার) সকালে।
মোট পাঁচ হাজার ১৪৪টি কেন্দ্রে এক কোটি ৪৩ লাখ ৫৭ হাজার ৮২০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।
নির্বাচনে তিন পদে মোট ৭২১ জন প্রার্থী রয়েছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ২৫১ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৬৫ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ২০৫ জন ভোটের লড়াই করছেন।
চতুর্থ ধাপে চেয়ারম্যান পদে একজন, ভাইস চেয়ারম্যান তিনজন ও নারী ভাইস চেয়ারম্যান পদে একজন, মোট পাঁচজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
আগের তিন ধাপের মতো এই ধাপেও ভোটকেন্দ্রের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ১৭ থেকে ২১ জনের ফোর্স মোতায়েন রয়েছে। নির্বাচনী আচরণ বিধি প্রতিপালন ও নির্বাচনী অপরাধের সংক্ষিপ্ত বিচার করতে মাঠে নামানো হয়েছে শতাধিক নির্বাহী ও ৬০ বিচারিক ম্যাজিস্ট্রেট।
ভোটে মাঠে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি ১৬৬ প্লাটুন, ভোটকেন্দ্রে পুলিশ ১৯ হাজার ৪৭৮ জন, মোবাইল টিমে পুলিশ ছয় হাজার তিনজন, স্ট্রাইকিং ফোর্সে পুলিশ দুই ৬৭৩ জন, র্যাবের ১৫৪টি টিম আছে। সব মিলিয়ে পুলিশের ৪১ হাজার ৩৭৯ জন ও আনসারের ৬৬ হাজার ৫৭৯ সদস্য নিয়োজিত রয়েছে।
গুরুত্ব বিবেচনায় ১৭টি উপজেলায় অতিরিক্ত ২৯ প্লাটুন বিজিবি, অতিরিক্ত র্যাব ১৪টি টিম, কোস্টগার্ড ৫ সেকশন ও অতিরিক্ত ১৬ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।
দেশের ৪৯৫টি উপজেলায় এবার চার ধাপে ভোটের জন্য তফসিল দেয় ইসি। এরই মধ্যে তিন ধাপের নির্বাচন শেষ হয়েছে। স্থগিত কিছু উপজেলায় ভোট হবে ৯ জুন। আর মেয়াদ পূর্ণ হওয়া সাপেক্ষে কয়েকটি উপজেলায় ভোট হবে আগামী বছর।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























