ঢাকা, শনিবার   ২৫ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৮:২৭, ২৬ জুন ২০২৪

মৌলভীবাজারে বন্যায় মারা গেছে দেড় হাজার মুরগি, ১১শ হাঁস

মৌলভীবাজারে সাম্প্রতিক বন্যায় ৩৪ হাজার ২৩২টি হাঁস-মুরগি বন্যা কবলিত ছিল। ছবি- আই নিউজ

মৌলভীবাজারে সাম্প্রতিক বন্যায় ৩৪ হাজার ২৩২টি হাঁস-মুরগি বন্যা কবলিত ছিল। ছবি- আই নিউজ

টানা ভারী বৃষ্টিপাত ও উজান থেকে আসা পানিতে মৌলভীবাজার জেলায় বন্যার কারণে দুর্ভোগ পোহাতে হয়েছে লক্ষাধিক মানুষকে। জন সাধারণের পাশাপাশি ভোগান্তিতে পড়েছে নানা জাতের গবাদিপশুও। প্রাণ হারিয়েছে অনেক পশু পাখি। মৌলভীবাজারে বন্যায় প্রায় দেড় হাজারের বেশি মুরগি মারা গেছে। মারা গেছে ছাগল, ভেড়া, হাঁসও। 

মৌলভীবাজার প্রাণী সম্পদ অফিস বন্যা পরবর্তীতে ক্ষতিগ্রস্ত গবাদিপশুর একটি তালিকা প্রকাশ করেছে। যেখানে এসব তথ্য পাওয়া গেছে। 

মৌলভীবাজার প্রাণী সম্পদ অফিসের দেওয়া তথ্য মতে, মৌলভীবাজারে সাম্প্রতিক বন্যায় ৩৪ হাজার ২৩২টি হাঁস-মুরগি বন্যা কবলিত ছিল। গবাদিপশুর সংখ্যা ছিল ৩৯৬৬টি। জেলার ৯২টি গবাদিপশুর খামারে বন্যার পানি প্রবেশ করেছে। এতে নষ্ট হয়েছে গবাদিপশু খাদ্য, খড়, ঘাস ইত্যাদি।

তথ্য অনুযায়ী, বন্যার কারণে জেলায় ৩৮টি ছাগল, ২০টি ভেড়া, ১৫৮০টি মুরগি এবং ১১৩৩টি হাঁস মারা গেছে বা পানিতে ভেসে গেছে। আর বন্যার সময় আশ্রয়কেন্দ্রে ছিল ৪৫৫টি গবাদিপশু। এরমধ্যে ছাগল এবং ভেড়া ৫০৫টি ও অন্যান্য গবাদিপশু প্রায় দেড়শোর মতো। 

এরমধ্যে বন্যাক্রান্ত ১ হাজার ৮১টি গবাদিপশুকে টিকা প্রদান করা হয়েছে। পাশাপাশি ১ হাজার ৪৩৭টি গবাদিপশু ও ৪৪৩৮টি হাঁস-মুরগিকে চিকিৎসা দেওয়া হয়েছে। 

এদিকে, মৌলভীবাজার জেলায় বন্যার পানিতে ডুবে ৭ জনের মৃ*ত্যু হয়েছে। গত ৪ দিনে নি*হত ৭ জনের লা*শ উদ্ধার করা হয়েছে। পানিতে ডুবে মারা যাওয়া ৭ জনের ৫ জনই মৌলভীবাজার সদর উপজেলার। বাকি দুইজন বড়লেখা ও কুলাউড়ার। 

আই নিউজ/এইচএ 

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়