মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে ৩২০ পিস ইয়াবাসহ ২ জন আটক
ডিবি পুলিশের হাতে আটক দুই বৃদ্ধ মাদক ব্যবসায়ী। ছবি- RMB
মৌলভীবাজার সদরে জেলা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ৩২০ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের নাম মিনার মিয়া (৬২) এবং মিরাজ মিয়া ওরফে মেহরাজ (৫৫)।
গত বৃহস্পতিবার (২৭ জুন) সকালে সদর উপজেলার ইজরাপাড়া (পূর্ব কাগাবালা) এলাকা থেকে প্রথমে ৯০ পিস ইয়াবাসহ মিনার মিয়াকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যে আরেকজনকে আটক করা হয়।
ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইজরাপাড়া (পূর্ব কাগাবালা) গ্রামের একটি নির্মানাধীন বাড়ির সামনে থেকে মিনার মিয়াকে আটক করা হয়। এসময় তার পরনে থাকা পাঞ্জাবীর পকেট থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
পরে আটককৃত মিনার মিয়ার তথ্যের ভিত্তিতে তার বাড়িতে তল্লাশি করে ঘরের খাটের সাইড বক্সের ভিতরে সাদা টেপ দিয়ে মোড়ানো অবস্থায় আরো ২৩০ পিস ইয়াবা জব্দ করা হয়। তার কাছ থেকে মোট ৩২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে ডিবি।
অভিযান পরিকল্পনাকারী এসআই তোফাজ্জল ইসলাম বলেন, ‘মিনার মিয়াকে আটকের পর আমরা জানতে পারি শ্রীমঙ্গলের মিরাজ মিয়া নামের কারো কাছ থেকে সে এই ইয়াবাগুলো ক্রয় করেন। এবং বিকাশের মাধ্যমে সেই টাকা পরিশোধ করেন।
মোবাইল কললিস্ট ও বিকাশ লেনদেনের তথ্য যাচাই করে সত্যতা পেলে বৃহস্পতিবার (২৮ জুন) রাতে শ্রীমঙ্গলের সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন এলাকায় অভিযান চালিয়ে মিরাজ মিয়া ওরফে মেহেরাজকে আটক করা হয়।
মিরাজ মিয়া এবং তার ছেলে ভারত সীমান্ত থেকে দীর্ঘদিন যাবত ইয়াবা সংগ্রহ করে শ্রীমঙ্গলসহ মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় এগুলো বিক্রি করে আসছিল বলে জানিয়েছে ডিবি পুলিশ।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলাম জানান, আটককৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। ইয়াবা উদ্ধারের ঘটনায় আটককৃত দুজন এবং পলাতক এক ব্যাক্তির বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























