শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গল-কমলগঞ্জে সেনাবাহিনীর উপস্থিতিতে জনমনে স্বস্তি
শ্রীমঙ্গলের একটি মন্দিরের বাইরে পাহারারত সেনা সদস্যরা। ছবি- আই নিউজ
সেনাবাহিনী সদস্যদের সরব উপস্থিতিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জের উত্তপ্ত পরিবেশ ক্রমশ শান্ত হয়ে আসছে। সরকার পতনের পর এ দুই থানায় পুলিশ না থাকায় গত ৫ আগস্ট বিকেলে সহিং*সতার আতংকে ছিলেন এ দুই উপজেলার মানুষ।
এ অবস্থায় স্থানীয় উপজেলা বিএনপি, জামায়াত ইসলাম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা শহরের বিভিন্ন নিরাপত্তার দায়িত্ব পালন করেন। তারা পরিচ্ছন্নতা, ট্রাফিকিং ও সনাতন ধমার্লম্বীর মন্দির পাহাড়ার দায়িত্ব নেন।
একই সাথে সেনাবাহিনীর সরব উপস্থিতি লক্ষ করা যায়। মেজর মো. মেজবাউর রহমান এর নেতৃত্বে সেনাবাহিনীর শ্রীমঙ্গল ও কমলগঞ্জের দায়িত্বরত কর্মকতাগন গত বৃহস্পতিবার ও শুক্রবার দুই উপজেলার অর্ধশতাধিক মন্দির ও ক্ষতিগস্থ এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর মো. মেজবাউর রহমান বলেন, আইন শৃঙ্খলার অবনতি যারাই ঘটাবে তাদের কঠোর হাতে দমন করা হবে। এর আগে দুই উপজেলাতে সেনাবাহিনী উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধি, সুশীল সমাজ, ব্যাবসায়ী নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।
গত বৃহস্পতিবার মধ্য রাতে শ্রীমঙ্গল দূগার্বাড়ি এলাকায় গিয়ে দেখা যায় কয়েকজন সেনা সদস্য মন্দিরের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। শ্রীমঙ্গল জগবন্ধু মন্দিরের প্রধান সেবায়েত প্রিতম বন্ধু বহ্মচারী জানান, সেনাবাহিনীর একটি টিম তাদের মন্দির পরিদর্শন করেছেন এবং নিয়মিত টহলসহ যে কোন সমস্যায় তাদের পাশে দাঁড়াবেন বলে জানিয়েছেন।
এ ব্যাপারে কমলগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ জানান, কমলগঞ্জ উপজেলায় কোন পুলিশ নেই। নানা ঘটনা নিয়ে অনেকে আতংক ছিলেন। এই অবস্থায় সেনাবাহিনীর নিয়মিত টহল ও মন্দির পরিদর্শনে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























