আই নিউজ ডেস্ক
মৌলভীবাজারে বুক সমান পানিতে হাবুডুবু খাচ্ছেন আশ্রয়ণ প্রকল্পের
বুকসমান পানিতে হাবুডুবু খাচ্ছেন বিপর্যস্ত প্রকল্পের বাসিন্দারা।
বিগত কয়েকদিনের টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে ভয়ংকর রূপ ধারণ করেছে মৌলভীবাজারের নদ-নদী ও হাওরবাওরের পানি। জেলার প্রায় চারটি জায়গায় বিপদসীমার উপর দিয়ে নদ-নদীর পানি প্রবাহিত হচ্ছে। মৌলভীবাজার সদরের সৈয়ারপুরস্থ আশ্রয়ণ প্রকল্প অর্ধেক ডুবে গেছে বানের পানিতে। বুকসমান পানিতে হাবুডুবু খাচ্ছেন বিপর্যস্ত প্রকল্পের বাসিন্দারা।
গত রোববার (১৮ আগস্ট) থেকে মৌলভীবাজারের নদ-নদীতে ধারাবাহিকভাবে পানি বৃদ্ধি শুরু হয়। সোমবার ও মঙ্গলবারের দিনভর বৃষ্টিপাতে অবস্থা খারাপ হয়ে দাঁড়ায়। মঙ্গলবার ভোর রাত থেকেই জেলার নানা জায়গায় পানি প্রবেশ করে। দুর্ভোগে পড়েন জেলার কয়েক হাজার বাসিন্দা।
বুধবার সকালে সরেজমিনে সৈয়ারপুরের আশ্রয়ণ প্রকল্পে গিয়ে দেখা যায় প্রকল্পের সর্বত্রই এখন মনু নদীর ঘোলা পানি। মঙ্গলবার ভোর রাতেই এই আশ্রয়ণ প্রকল্পে পানি প্রবেশ করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নদীর পানি বাড়লে আরও তলিয়ে যায় আশ্রয়ণ প্রকল্প। মঙ্গলবার হাঁটু পানি থাকলেও বুধবার দুপুরের মধ্যেই প্রকল্প ভরে যায় বুকসমান পানিতে।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রকল্পের এক বাসিন্দা বলেন, আশ্রয়ণ প্রকল্পের বেশিরভাগ বাড়িঘর এমনিতেই দুর্বল অবকাঠামোর। এরমধ্যে নদীর পাড়ে হওয়ায় খুব তাড়াতাড়ি আমরা পানিবন্দি হয়ে পড়ি। বিগত কয়েক মাসের মধ্যে এই নিয়ে তিনবার পানির দুর্ভোগে পড়েছি।
আশ্রয়ণ প্রকল্পের আরেক নারী বাসিন্দা বলেন, বর্তমানে পানি ঘরের ভেতরে প্রবেশ করে বুকসমান হয়ে গেছে। এ অবস্থায় এখানে থাকা সম্ভব নয়। থাকার মতো অন্য কোনো জায়গা না থাকায় বেশ বিপাকেই পড়েছি। দোয়া করছি নদীর পানি যেন কমে যায়।
ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কমলগঞ্জ-আদমপুর আঞ্চলিক সড়কের ঘোড়ামারা ও ভানুবিল মাঝেরগাও এলাকা পানিতে তলিয়ে গেছে। আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা, রানিরবাজার, ইসলামপুর ইউনিয়নের মোকাবিল ও কুরমা চেকপোস্ট এলাকায় নদীর বাঁধ উপছে পানি লোকালয়ে প্রবেশ করেছে। আদমপুর-ইসলামপুর সড়কের হেরেঙ্গা বাজার, শ্রীপুর ও ভান্ডারিগাঁও এলাকা পানিতে তলিয়ে গেছে। ফলে পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। এছাড়া ভারী বর্ষণে কমলগঞ্জ পৌরসভার খুশালপুর, শ্রীনাথপুর, আলীনগর ইউনিয়নের যুগীবিল, মঙ্গলপুর, বারামপুর, জালালীয়া, কমলগঞ্জ সদর ইউনিয়নের উত্তর বালিগাঁও, বনগাঁও, চৈতন্যগঞ্জসহ প্রায় ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে। পাহাড়ি ঢলের পানিতে চারিদিক থৈথৈ করছে। বানের জলে বিভিন্ন গ্রামে পুকুর ও ফিসারির মাছ ভেসে গেছে। পানিতে তলিয়ে গেছে ফসলী জমি।
উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায় বলেন, ‘বন্যার পানিতে উপজেলা প্রায় ১ হাজার হেক্টর আমন ও আউশ ধানের ফসলী জমি প্লাবিত হয়েছে। পানি বাড়ার ফলে ক্ষয়ক্ষতির পরিমান আরও বাড়তে পারে।’
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল বলেন, ধলাই নদীর পানি বৃদ্ধি পেয়ে ৪টি স্থান দিয়ে বাঁধ উপছে লোকালয়ে পানি প্রবেশ করছে। ওই স্থানগুলো যেকোনো মুহুর্তে ভেঙে যেতে পারে। এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার