শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গলে অবৈধ গ্যাস-তেল মজুদে অভিযান, জরিমানা ১ লাখ টাকা
ছবি: আই নিউজ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অবৈধভাবে গ্যাস ও জ্বালানি তেল মজুদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৭ মার্চ) এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহিবউল্লাহ্ আকন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (RAB-9) ও ফায়ার সার্ভিসের একটি দল অংশ নেয়।
অভিযানকালে দুটি প্রতিষ্ঠানকে অবৈধভাবে এলপিজি গ্যাস মজুদ রাখার অপরাধে এবং একটি প্রতিষ্ঠানকে অতিরিক্ত অকটেন ও পেট্রোল সংরক্ষণের দায়ে দোষী সাব্যস্ত করা হয়। এ অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলার সাতগাঁও ও রুস্তমপুর এলাকায় অভিযান চালিয়ে শান্ত সরকার ও সত্যজিৎ সরকারকে দোষী সাব্যস্ত করা হয়। অবৈধভাবে তেল মজুদের দায়ে তাদের প্রত্যেককে জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহিবউল্লাহ্ আকন জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























