রাজন চন্দ, তাহিরপুর
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে তাহিরপুরে বিশেষ সভা
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। তাহিরপুর উপজেলার বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় ইমাম মুয়াজ্জিন সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির।
সভায় দেশের চলমান পরিস্থিতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খান, তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ তরফদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার, উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খসরুল আলম, বালিজুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুজ জহুর তালুকদার, উপজেলা ইসলামিক ফাউণ্ডেশন সভাপতি মো: আব্দুল হান্নান, বাজার জামে মসজিদের ইমাম মো: দ্বীন ইসলাম, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আহবায়ক মিলন তালুকদার, সদস্য সচিব রাজন চন্দ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ফনী ভুষন, সাধারণ সম্পাদক সুভাষ পুরকায়স্থ প্রমুখ।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির তাহিরপুর উপজেলার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সকল ধর্মের মানুষজনের সহযোগিতা কামনা করেন।
আইনিউজ/রাজন চন্দ/এসডি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























