Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৪ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১১ ১৪৩২

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১০, ৯ জানুয়ারি ২০২২

শাল্লায় হামলার ঘটনায় ৪৯ জন কারাগারে

সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁওয়ে সংখ্যালঘুদের বাড়িঘর ভাঙচুর ও মন্দিরে হামলার ঘটনায় জড়িত ৪৯ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার সুনামগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুর রহিম এই আদেশ দেন।

হেফাজত ইসলামের নেতা মাওলানা মামুনুল হককে নিয়ে ঝুমন দাশের ফেসবুক স্ট্যাটাসের জেরে দলটির সমর্থকরা নোয়াগাঁও গ্রামের সংখ্যালঘুদের ৮৮ বাড়িতে হামলা, লুটপাট ও ভাঙচুর করে। এ সময় গ্রামের ৫ টি মন্দিরও ভাঙচুর করা হয়। এ ঘটনায় তিনটি মামলা হয়। মামলাগুলো তদন্ত করছে গোয়েন্দা পুলিশ।

আরও পড়ুন- জামানত হারালেন ঝুমন দাশ

তিন মামলায় গ্রেফতার ও আদালতে স্বেচ্ছায় হাজির হওয়াসহ ১১৩ জন আইনের আওতায় এসেছেন। হামলা, লুটপাট ও ভাঙচুরের মামলার আসামি ইউপি সদস্য শহীদুল ইসলাম স্বাধীন মিয়াসহ অধিকাংশ আসামি আদালত থেকে ইতিমধ্যে জামিন পেয়েছেন।

আরও পড়ুন- ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু

সম্প্রতি এই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. তোফাজ্জল হোসেন এজাহার নামীয় আসামি ছাড়া আরও ৪৯ জনের নাম উল্লেখ করে অভিযোগপত্র দাখিল করেন। রোববার এই আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। জামিন শুনানি শেষে আদালতের বিচারক চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রহিম ৪৯ জনকেই জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

কোর্ট ইন্সপেক্টর সাইফুল আলম জানান, ৪৯ আসামিই আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়েছে।

আইনিউজ/এসডিপি 

 

আইনিউজ ভিডিও 

মৌলভীবাজারে মশার `কামান`

গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি

ঘোড়দৌড় : সিলেট বিভাগের সব তেজি ঘোড়া এসেছিল এই মাঠে

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়