Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৪ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১২ ১৪৩২

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১৮, ৬ জানুয়ারি ২০২২

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু

হবিগঞ্জের আজমিরীগঞ্জে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ভোর রাতের দিকে উপজেলার শিবপাশা বাজারের কাছে ঘটনাটি ঘটে।

মৃতদের মধ্যে একজন কিশোরগঞ্জের ইটনা উপজেলার লাইমপাশা বড়হাটির মো. সালমান। তবে অন্যজনের পরিচয় জানা যায় নি।

আরও পড়ুন- এবাদতের গ্রামের বাড়িতে বইছে আনন্দের বন্যা

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয় লোকজন বৃহস্পতিবার সকালে বৈদ্যুতিক খুঁটিতে একজনকে পোড়া অবস্থায় ঝুলতে দেখে। আরেকজনের মরদেহ মাটিতে পড়ে ছিল। এরপর তারা পুলিশকে বিষয়টি জানায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহগুলো উদ্ধার করেছেন।

আরও পড়ুন- শায়েস্তাগঞ্জে চেয়ারম্যান পদে স্বামী-স্ত্রীর মনোনয়নপত্র জমা

ওসি বলেন, ‘ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমার চুরির সময় তারা দুজন বিদ্যুৎস্পৃষ্ট হয়। খুঁটির নিচের পুকুরে দুটি ট্রান্সফরমার পাওয়া গেছে।’

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

মৌলভীবাজারে মশার `কামান`

গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি

ঘোড়দৌড় : সিলেট বিভাগের সব তেজি ঘোড়া এসেছিল এই মাঠে

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়