নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
রেললাইন যাবে সুনামগঞ্জ জেলা সদরে
রেলপথে ট্রেন। প্রতীকী ছবি
সুনামগঞ্জে জেলা সদরে যাচ্ছে রেললাইন। তবে এই রেললাইন নিয়ে দ্বিমতের সৃষ্টি হয়েছিলো- পরিকল্পনামন্ত্রী এম এ হান্নানের দেখানো পথ অনুযায়ী রেলপথ যাবে নাকি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেনের দেখানো পথ অনুযায়ী। এ নিয়ে রেলমন্ত্রীকে ডিও লেটারও দিয়েছিলেন সুনামগঞ্জের পাঁচ এমপির সঙ্গে একমত হয়ে পররাষ্ট্রমন্ত্রী। তবে রেলপথ বসবে পরিকল্পনামন্ত্রীর রুট অনুযায়ী।
প্রাথমিকভাবে চূড়ান্ত হয়েছে আফজালাবাদ-দক্ষিণ খুরমা-শান্তিগঞ্জ হয়ে সুনামগঞ্জ জেলা সদরে যাবে রেললাইন। প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা যাচাই করে এই রুটে ৪৪ কিলোমিটার রেললাইন নির্মাণের সুপারিশ করেছে পরামর্শক প্রতিষ্ঠান।
গত ৭ জানুয়ারি রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় ওই রুট রেলপথ নির্মাণে সবচেয়ে উপযোগী বলে সিদ্ধান্ত হয়। গত ১৯ জানুয়ারি রেল মন্ত্রণালয়ের সভায় এ রুটের পক্ষে মতামত দেওয়া হয়েছে।
সম্ভাব্যতা যাচাই প্রকল্পের পরিচালক মহিউদ্দিন আরিফ বলেছেন, পরামর্শক প্রতিষ্ঠান জরিপ করে বলেছে, আফজালাবাদ-দক্ষিণ খুরমা-শান্তিগঞ্জ-সুনামগঞ্জ রুটই রেলপথ নির্মাণের জন্য সবচেয়ে ভালো। এ রুট চূড়ান্ত করতে রেলপথ মন্ত্রণালয়ের কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে। মন্ত্রাণলয় অনুমোদন দিলে রুট চূড়ান্ত হবে।
২০১৯ সালের ফেব্রুয়ারিতে 'সুনামগঞ্জ জেলা সদরে রেলওয়ে সংযোগের জন্য সম্ভাব্যতা সমীক্ষা ও বিশদ নকশা প্রণয়ন' প্রকল্পে কাজ শুরু হয় ৯ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে। বাংলাদেশের মজুমদার এন্টারপ্রাইজ এবং চীনের সিএইচইসি যৌথভাবে এ কাজ করছে। গত ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রকল্পের অগ্রগতি ২৯ শতাংশ।
- আরও পড়ুন- সুনামগঞ্জের ৫২ শতাংশ শিশুই খাটো
আইনিউজ/এসডি
হঠাৎ ট্রাকের নিচে মোটরসাইকেল আরোহী
এক হাটে বাজার করবে বাংলাদেশ ও ভারতের মানুষ
মাসজুড়ে জমজমাট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২২
পোষ মানাতে হাতির বাচ্চাকে নির্মম প্রশিক্ষণ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























