Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ৩১ মার্চ ২০২৬,   চৈত্র ১৭ ১৪৩২

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২০:০২, ৭ আগস্ট ২০২০

সিলেটে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত

শুক্রবার সিলেটের চৌহাট্টা এলাকায় ইটবোঝাই ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় আরেক আরোহী আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (৭ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনাটি ঘটে।

নিহতের নাম রাফি আহমদ (১৮); তিনি হাওয়াপাড়া এলাকার আলাউদ্দিনের ছেলে। আহতের নাম শাহ আলম (২০)। এসময় স্থানীয়রা ট্রাকটিকে (ঢাকা মেট্রো হ-১৪-৩৭৪৩) আটক করে।

ঘটনার পর গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা রাফি ও শাহ আলমকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রাফিকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফারুক আহমদ।

স্থানীয়রা জানান, রাফি ও শাহ আলম ফ্রিজের মেকানিক। মোটরসাইকেল যোগে তারা ফ্রিজের যন্ত্রপাতি নিয়ে রিকাবীবাজারের দিকে যাচ্ছিলেন এবং ঘাতক ট্রাকও এই সড়ক দিয়ে যাওয়ার পথে। এসময় মোটরসাইকেল (সিলেট হ-১২-৮৯১৯) ট্রাকটিকে অতিক্রম করতে চাইলে ট্রাকের সাথে ধাক্কা লাগায় তারা দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়