সিলেট প্রতিনিধি
সিলেটে জঙ্গি সদস্যের বাসায় অভিযানে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার
সিলেট নগরের জালালাবাদে নব্য জেএমবির এক সদস্যর বাসায় অভিযান চালিয়ে বোমা, বোমা তৈরির সরঞ্জাম ও কম্পিউটার ডিভাইস জব্দ করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ আগস্ট) রাত ৮টার দিকে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট এ অভিযান চালায়। এসময় সিলেট মহানগর পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর আফতাব হোসেন খান।
তিনি জানান, জালালাবাদ আবাসিক এলাকার ৪৫/১০ নং বাসার মুক্তিযোদ্ধা মইনুল আহমদের বাসায় অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় আমিও উপস্থিত ছিলাম। এসময় বাসা থেকে বোমা, বোমা তৈরীর এবং কিছু কম্পিউটার সরঞ্জাম উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। উদ্ধারকৃত কম্পিউটারে বোমা তৈরির বেশকিছু ভিডিও ছিলো।
তবে সিলেট কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিঞা এ অভিযানের বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন।
এরআগে সিলেটের বিভিন্ন এলাকা থেকে নব্য জেএমবি’র সিলেট সেক্টর কমান্ডারসহ সংগঠনটির ৫ সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। আটককৃতদের মধ্যে সাদও রয়েছেন। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























