গোয়াইনঘাট প্রতিনিধি
আপডেট: ২১:৩০, ১৪ আগস্ট ২০২০
জাফলংয়ে জমি উদ্ধার করে বনবিভাগের বৃক্ষরোপন
সিলেটের জাফলংয়ে বনের জমি উদ্ধার করে তাতে পুনরায় বৃক্ষরোপন করছে বনবিভাগ। প্রায় সাড়ে ২২ একর ভূমি দখলদারদের কাছ থেকে উদ্ধারের পর গাছ লাগানো হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, এতে বনের জমি পূর্বাবস্থায় ফিরে আসবে। আগের মতো সবুজ রুপ পাবে জাফলং।
সিলেট জেলার মধ্যে বনের জমি সবচেয়ে বেশি বেদখলে রয়েছে গোয়াইনঘাট উপজেলায়। এই উপজেলার জাফলংয়ে বনের জমি দখল করে গড়ে ওঠেছে স্টোন ক্রাশার মেশিন, ডাম্পিং ইয়ার্ডসহ আরও নানা স্থাপনা। এসব স্থাপনা নির্মাণে নির্বিচারে কেটে ফেলা হয়েছে গাছপালা। তবে সম্প্রতি বনের জমি উদ্ধারে তৎপর হয়েছে বনবিভাগ।
সিলেট বনবিভাগের সারী রেঞ্জের আওতাধীন জাফলং বনভূমিতে সর্বমোট ৮ হাজার ২শত একর ভূমি রয়েছে। উপজেলা প্রশাসনের সহায়তায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারদের হাত থেকে সম্প্রতি ২২.৫ হেক্টর ভূমি উদ্ধার করে সেখানে গাছপালা লাগিয়ে বাগানে রূপান্তর করা হয়েছে। সারী রেঞ্জার মো. সাদ উদ্দিনের তত্বাবধানে ও জাফলং বনবিট ফরেষ্টার জহিরুল ইসলামের নেতৃত্বে বনকর্মিদের উদ্যোগে সৃজিত বাগানে লাগানো হয়েছে নানা জাতের শত শত গাছপালা।
স্বল্প মেয়াদী আর শুভাবর্ধনকারী এ দুই শ্রেণির গাছ এসব বাগানে লাগানো হয়েছে। ১৫ হেক্টর ভূমিতে স্বল্প মেয়াদী বাগানে আকাশমণি, মেনজিয়াম, মেহগনি, অর্জুন, জাম, কদমজাত গাছপালা অপরদিকে সাড়ে ৭ হেক্টর ভূমিতে শুভাবর্ধনকারী বাগানে লাগানো হয়েছে কৃঞ্চচুড়া, রাধাচূড়া, শিমুল, বকুল, জারুল ও সোনালু জাতের চারা। বনবিভাগের এই সৃজিত বাগানে নিরাপত্তা বেষ্টনীর জন্য বাঁশের বেড়া ও গবাদি পশু থেকে রক্ষায় বনপ্রহরীদের সমন্বয়ে তদারকি চলছে।
বনবিভাগের সংশ্লিষ্টরা বলছেন, অবৈধ ব্যবসায়ী আর গাছ চোরদের সরিয়ে বনবিভাগের ভূমি উদ্ধার হওয়ায় নতুন বাগান লাগিয়ে বনায়ন বৃদ্ধির কারণে আগেরকার সবুজ অরণ্যের চিত্র ফুটে উঠছে। জাফলং বনভূমি ধ্বংসকারী এ চক্রের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বনভূমির অপরাপর বেদখলকৃত ভূমি উদ্ধারে প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।
বনবিভাগের জাফলং বিট অফিসার জহিরুল ইসলাম জানান, জাফলং বনবিটের ভূমি ও বনায়ন রক্ষায় আমরা সর্বোচ্চ চেষ্টা করে আসছি। অবৈধ দখলদারদের উচ্ছেদসহ জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। বনের ভূমি ও সৃজিত বনায়ন রক্ষায় যে কোন অপশক্তির বিরুদ্ধে আমাদের ভূমিকা আগেকার ন্যায় অব্যাহত থাকবে।
সারী রেঞ্জার মো. সাদ উদ্দিন জানান, জাফলং বনবিটের ভেতর অবৈধ দখলদার চক্রকে সরিয়ে বনের ভূমি উদ্ধার ও বাগান তৈরির মাধ্যমে বনায়ন বৃদ্ধিতে আমাদের উদ্যোগ অব্যাহত আছে। বনের ভূমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদসহ অবশিষ্ট ভূমিও উদ্ধার করা হবে।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























