ঢাকা, রোববার ২৮ জুন ২০২৬,   আষাঢ় ১৪ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ২২:৩০, ১৫ আগস্ট ২০২০

শাবির ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ৩৬ জনের করোনা শনাক্ত

শনিবার (১৫ আগস্ট) সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে আরও ৩৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্তরা  সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং সিলেট জেলায় বাসিন্দা।

বিশ্ববিদ্যালয়টির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম  নুরুন্নবি আজাদ জুয়েল তথ্য নিশ্চিত করে জানান, ‘শাবির ল্যাবে শনিবার সুনামগঞ্জের ২৩ টি ও সিলেটের ২৮ টি মিলে মোট ৫১ টি নমুনা পাঠানো হয়। তবে এদিন ১৩৬ টি নমুনা পরীক্ষায় এ ৩৬ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে।'

তিনি জানান, আজ শনাক্ত হওয়া ৩৬ জনের মধ্যে সুনামগঞ্জের ৬ জন, হবিগঞ্জের ২০ জন ও সিলেট জেলার ১০ জন রোগী রয়েছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়