Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ৩১ মার্চ ২০২৬,   চৈত্র ১৭ ১৪৩২

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০৫, ২১ আগস্ট ২০২০

করোনায় সিসিকের কর কর্মকর্তার মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) কর শাখার কর্মকর্তা সৈয়দ মিজান আহমদ। বৃহস্পতিবার দিবাগত রাতে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

শুক্রবার (২১ আগস্ট) শামসুদ্দিন আহমদ হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) জন্মেয় জয় বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে মজান আহমেদের বয়স হয়েছিল ৩৫ বছর।

তিনি জানান, সিলেট নগরের বাদামবাগিচা এলাকার বাসিন্দা ও সিলেট সিটি কর্পোরেশনের কর শাখার কর্মকর্তা সৈয়দ মিজান আহমদ দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। তার দুই কিডনিই কার্যকারিতা হারিয়েছিল। এ সমস্যা নিয়ে তিনি গত চারদিন আগে জালালাবাদের বেসরকারি রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে থাকা অবস্থায় তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। পরে রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শহীদ শামসুদ্দিন হাসপাতালে তাকে পাঠানো হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে মারা যান তিনি।

শুক্রবার (২১ আগস্ট) জুম্মার নামাজের পর স্বাস্থ্যবিধি মেনে তাকে নগরের মানিকপীর টিলায় সিলেট সিটি করপোরেশন পরিচালনাধীন গোরস্থানে জানাজা শেষে দাফন করা হয়েছে।

এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন মোট ১৭৫ জন। এর মধ্যে সিলেটে ১২৫, সুনামগঞ্জে ২০, হবিগঞ্জে ১১ ও মৌলভীবাজারে ১৯ জন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়