সিলেট প্রতিনিধি
সিলেট বিভাগে রেকর্ড সুস্থের দিনে ৪ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪ জনের প্রাণহানি ঘটেছে। সেই সাথে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে ১৩২ জনকে। এদিকে গত ২৪ ঘন্টায় বিভাগে এ ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন রেকর্ড ৩৫২ জন।
শুক্রবার (২১ আগস্ট) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়েছে, নতুন শনাক্ত হওয়া ১৩২ জনের মধ্যে সিলেট জেলায় ৭২ জন, সুনামগঞ্জে ২৭ জন এবং হবিগঞ্জে ৯ ও মৌলভীবাজার জেলায় ২৪ জন রয়েছেন। এই সময়ে করোনা আক্রান্ত হয়ে যে চারজনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে তিনজন সিলেট এবং একজন সুনামগঞ্জ জেলার বাসিন্দা।
সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৯ হাজার ৮৪৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ৫ হাজার ২৩৩ জন, সুনামগঞ্জে ১ হাজার ৮৭৩ জন, হবিগঞ্জে ১ হাজার ৪২৫ জন ও মৌলভীবাজারের ১ হাজার ৩১৩ জন রয়েছেন।
করোনায় এ পর্যন্ত মারা গেছেন ১৭৫ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১২৫ জন, সুনামগঞ্জে ২০ জন, হবিগঞ্জে ১১ জন এবং মৌলভীবাজার জেলায় ১৯ জন রয়েছেন।
সিলেট বিভাগে ৫ হাজার ৫০৮ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ২ হাজার ৩৩০ জন, সুনামগঞ্জের ১ হাজার ৪৪৬ জন, হবিগঞ্জের ৯৩০ জন ও মৌলভীবাজার জেলার ৮০২ জন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























