ঢাকা, রোববার ২৮ জুন ২০২৬,   আষাঢ় ১৪ ১৪৩৩

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৩৯, ২৩ আগস্ট ২০২০

শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসা সামগ্রী দিল আওয়ামী লীগ

সিলেটের ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসা সামগ্রী প্রদান করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির পক্ষ থেকে এসব সামগ্রী প্রদান করা হয়।

রোববার (২৩ আগস্ট) চিকিৎসা সামগ্রী হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুছুর রহমান, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মইনুল হক, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, আওয়ামী লীগ নেতা রুহেল আহমদ, মজির উদ্দিন ও সুয়েব আহমদ প্রমুখ।

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়