সিলেট প্রতিনিধি
আবারও পেছাল লেখক অনন্ত বিজয় হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ
ফাইল ছবি
আবারও পিছিয়ে গেল লেখক অনন্ত বিজয় দাশ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ। মঙ্গলবার (২৫ জুন) সন্ত্রাসমূলক অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল আমিন বিপ্লবের আদালতে এ মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ থাকলেও তা অনুষ্ঠিত হয় নি।
আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল মজিদ খান জানিয়েছেন, মঙ্গলবার রাষ্ট্রপক্ষের সাক্ষীদের সাক্ষ্যগ্রহণের কথা ছিলো। তবে বিচারক অনুপস্থিত থাকায় সাক্ষ্যগ্রহণ হয়নি। এছাড়া মঙ্গলবার সাক্ষীরাও অনুপস্থিত ছিলেন। তিনি বলেন, সাক্ষ্য গ্রহণের জন্য আদালত নতুন তারিখ নির্ধারণ করেছেন। তবে আমি তারিখটা জানতে পারিনি।
এদিকে বাদীপক্ষের আইনজীবী এডভোকেট এমাদউল্লাহ শহিদুল ইসলাম শাহিন জানিয়েছেন, মূলত আসামিরা হাজির না হওয়ায়র মঙ্গলবার সাক্ষ্যগ্রহণ হয়নি। আসামিরা না আসার কারণেই বিচারক এজলাসে ওঠেননি।
অনন্ত বিজয় দাশের ভগ্নিপতি অ্যাডভোকেট সমর বিজয় সী শেখর জানান, চাঞ্চল্যকর এই মামলার সাক্ষ্যগ্রহণ বারবার পিছিয়ে যাচ্ছে। রাষ্ট্রপক্ষ সাক্ষীদের হাজির করতে পারছে না। করোনা ভাইরাসের কারণে এমনিতেই অনেকদিন আদালতের কার্যক্রম বন্ধ ছিলো। দীর্ঘ বিরতি দিয়ে মামলার তারিখ পরলেও সাক্ষ্যগ্রহণ করা সম্ভব হয়নি। তিনি বলেন, মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য সন্ত্রাস বিরোধী অপরাধ দমন বিশেষ ট্রাইব্যুনালে স্থান্তরের পরও কার্যক্রমে গতি পাচ্ছে না।
এরআগে গত ৮ জুন সিলেটে ভার্চুয়াল আদালতে এই মামলার আসামি আবুল খায়ের রশিদ আহম্মেদ জামিন আবেদন করেন। তবে জামিন নামঞ্জুর করেন বিচারক।
প্রসঙ্গত, ২০১৫ সালের ১২ মে সিলেটে খুন হন লেখকও ব্যাংকার অনন্ত বিজয় দাশ। ঘটনার দিন সকাল সাড়ে ৮টার দিকে অনন্ত বিজয় দাশকে নগরীর বনকলাপাড়ার নূরানী আবাসিক এলাকার নিজ বাসার সামনে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























