সিলেট প্রতিনিধি
৭৩ জন সুস্থের দিনে সিলেট বিভাগে মৃত্যু ২
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে ৮০ জনকে। একই সময় করোনাকে জয় করেছেন বিভাগের ৭৩জন। আক্রান্ত এবং সুস্থের সাথে ২৪ ঘণ্টায় বিভাগে ভাইরাসটির সংক্রমণে ২ জন মারা গেছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়েছে, সিলেট বিভাগে শনাক্ত ৮০ জন রোগীর মধ্যে সিলেট জেলায় ৬৫ জন ও সুনামগঞ্জে ৯ জন। তবে এদিন হবিগঞ্জে কোনো রোগী শনাক্ত না হলেও মৌলভীবাজারে এই সময়ে ৬ জন রোগী শনাক্ত হন।
সুস্থ হওয়া ৭৩ জন রোগীর মধ্যে সিলেটে সর্বাধিক ৩২ জন রোগী একদিনে সুস্থ হয়েছেন। আর মৌলভীবাজার জেলায় সুস্থ হয়েছেন ১২ জন। এছাড়া করোনাকে জয় করে সুনামগঞ্জে বাড়ি ফিরেছেন ২৩ জন ও হবিগঞ্জে করোনা আক্রান্ত ৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন।
সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১০ হাজার ৮৮ জন। এর মধ্যে সিলেট জেলায় ৫ হাজার ৭৫৩ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৬৫ জন, হবিগঞ্জে ১ হাজার ৫৬২ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৫০৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১১ হাজার ৫০২ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৬ হাজার ১৫১ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ১৬০ জন, হবিগঞ্জে ১ হাজার ৬১৪ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৫৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
বর্তমানে সিলেটের চার জেলায় মোট ১৪৪ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাদের ৮৯ জন সিলেটের, ১২ জন সুনামগঞ্জের, ২৪ জন হবিগঞ্জের ও মৌলভীবাজার জেলার ১৯ জন।
এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ৮ হাজার ৪৮৫ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ১৯৯ জন।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























