সিলেট প্রতিনিধি
সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা
অস্বাস্থ্যকর, অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে খাবার পরিবেশন করায় সিলেট নগরীর অভিজাত ও নামিদামি পানসি রেস্টুরেন্টকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক শ্যামল পুরকায়স্থের নেতৃত্বে পরিচালিত অভিযানে পানসি রেস্টুরেন্টসহ ৫ টি প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে পানসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শ্যামল পুরকায়স্থ জানান, অপরিষ্কার পরিবেশে খাবার উৎপাদন করায় জিন্দাবাজারের পানসী রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ইমা স্টোরকে ৫ হাজার টাকা, মদিনা ট্রেডার্সকে ৪ হাজার টাকা, চালের মূল্য তালিকা প্রদর্শন না করায় ছত্তার ট্রেডার্সকে ৫ হাজার টাকা, অধিক মূল্যে চাল বিক্রয় এবং মেমো সংরক্ষণ না করায় হাজী আলাউদ্দিন এন্ড সন্সকে ৮ হাজার টাকাসহ ৫ টি প্রতিষ্ঠানকে ভোক্তা- অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়।
আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের সহযোগিতায় পরিচালিত এ অভিযানকালে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়, ব্যবসায়ীদের ন্যায্য মূল্যে পণ্য ক্রয় ও বিক্রয় করার জন্য বলা হয়।
জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ।
এর আগে গত মঙ্গলবার জিন্দাবাজারে ভোজনবাড়ি রেস্তোরাঁকে পণ্যের ওজনে কারচুপি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তার আগে গত ২৩ আগস্ট অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য সংরক্ষণ, খাদ্যদ্রব্যে নিষিদ্ধ রাসায়নিকের মিশ্রণ এবং অতিরিক্ত মূল্যে খাদ্যদ্রব্য বিক্রির অপরাধে অভিজাত খাবারের প্রতিষ্ঠান কাজী অ্যাসপারাগাসের কয়েকটি দোকানকে ৪৩ টাকা জরিমানা আদায় করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সিলেট বিভাগীয় উপপরিচালক মো. ফখরুল ইসলাম জানান, ভেজাল বিরোধী অভিযান সব সময় অব্যাহত আছে। তবে রেস্তোরাঁ মালিকদের সচেতনতার অভাবে ভেজাল থেকেই যাচ্ছে।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























