Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৯ মার্চ ২০২৬,   চৈত্র ১৫ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৮, ২২ সেপ্টেম্বর ২০২০

সিলেটে জেলা, উপজেলা পরিষদসহ ৫ ইউনিয়নে আ. লীগের প্রার্থী চুড়ান্ত

সিলেট বিভাগে একটি জেলা পরিষদ, একটি উপজেলা পরিষদ ও পাঁচটি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। 

সূত্র জানায়, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সোমবার আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ প্রার্থিতা চূড়ান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান পদে মিছবাহুর রহমানকে এবং সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় মো. ইকবাল আল আজাদকে চেয়ারম্যান পদে সমর্থন দিয়েছে আওয়ামী লীগ। এছাড়াও সিলেট বিভাগের ৫ ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী চুড়ান্ত করা হয়েছে।  

প্রার্থীরা হলেন- সিলেট জেলার গোলাপগঞ্জের লক্ষ্মীপাশায় মাহমুদ আহমদ, ওসমানীনগরের সাদিপুরে কবির উদ্দিন আহমদ, মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভুনবীর ইউপিতে মো. আব্দুর রশীদ, মির্জাপুরে অপূর্ব চন্দ্র দেব ও হবিগঞ্জের মাধবপুরের শাহজাহানপুরে বাবুল হোসেন খান।

আইনিউজ/এজেএল 
 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়