সিলেট প্রতিনিধি
গোলাপগঞ্জে ধর্ষণের প্রতিবাদ ও অধ্যক্ষের পদত্যাগ দাবি
সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষনে জড়িত ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় পৌর সদরের চৌমুহনীতে গোলাপগঞ্জ সামাজিক সংগঠন ঐক্য পরিষদ এই কর্মসূচির আয়োজন করে।
এতে গোলাপগঞ্জ স্টুডেন্ট ফোরামের সভাপতি সাইফুর রহমান সয়েফের সঞ্চালনায় ও সামাজিক সংগঠন ঐক্য পরিষদের সদস্য সচিব সাবের হোসেন নয়নের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মানব কল্যাণ সংস্থার চেয়ারম্যান আহমেদুর রহমান খান হিনু, সমাজসেবক ফখরুল ইসলাম, জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাহেদ আহমদ চৌধুরী, দিপাক্ষীক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জবরুল আলম।
মানববন্ধনে বক্তারা গণধর্ষণে জড়িত দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। সিলেটের ইতিহাসে এ ধরণের ন্যাক্ষারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা সিলেট এমসি কলেজের অধ্যক্ষ সালেহ আহমদের পদত্যাগ দাবি করেন।
তারা বলেন, সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা সত্বেও কী ভাবে এমসি কলেজের ছাত্রবাস খোলা থাকে। দুজন নিরাপত্তা প্রহরীকে বরখাস্ত করে এর দায় এড়ানো যাবে না বলে জানান তারা। যতক্ষণ পর্যন্ত এদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
বক্তব্য রাখেন যুব হকি ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ফাহমি আহমদ চৌধুরী, অরুণোদয় যুব সংঘের সাধারণ সম্পাদক শান্ত দাশ, গোলাপগঞ্জ তারণ্যর সভাপতি সাজন আহমদ, গোলাপগঞ্জ স্টুডেন্ট ফোরামের সাধারণ সম্পাদক ডি এইচ মান্না, ঘোগারকুল যুব সংঘের আব্দুল আজিজ, আল আজিজ যুব সংঘের প্রচার সম্পাদক এমদাদুল হক সুহিন, সোস্যাল ডেবলাপমেন্টের ফাহিম আহমদ প্রমুখ।
এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলার ৪০ টি সামাজিক সংগঠনের দায়িত্বশীল ও সদস্যবৃন্দ।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























