সিলেট প্রতিনিধি
আপডেট: ১৩:২৯, ১২ অক্টোবর ২০২০
সিলেটে পুলিশ হেফাজতে যুবকের মৃত্যুর ঘটনায় মামলা
সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান উদ্দিন (৩৪) নামের এক যুবককে নির্যাতন করে হত্যা ঘটনায় থানায় মামলা হয়েছে। নিহত রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি বাদি হয়ে গতকাল রবিবার রাতে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেছেন।
বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার ওসি (তদন্ত) সৌমেন মৈত্র। তিনি বলেন, মামলায় এজহার নামীয় কোনো আসামী নেই।
প্রসঙ্গত, রোববার (১১ অক্টোবর) ভোরে সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান আহমদ (৩৪) নামে এক যুবককে রহস্যজনক মৃত্যু হয়। রায়হান আহমদের পরিবারের অভিযোগ, রায়হানকে আটকের পর দাবিকৃত টাকা না পেয়ে পুলিশ তাকে নির্যাতন করে হত্যা করেছে। পুলিশ প্রথমে ছিনতাইকালে গণপিটুনিতে রায়হানের মৃত্যু হয়েছে বলে দাবি করলেও নির্যাতনের অভিযোগ ওঠার পর ঘটনাটি তদন্তের আশ্বাস দিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
নিহত রায়হান সিলেট নগরীর আখালিয়া এলাকার নেহারিপাড়ার গুলতেরা মঞ্জিলের মৃত রফিকুল ইসলামের ছেলে। তিনি এক সন্তানের জনক। নগরীর স্টেডিয়াম মার্কেটস্থ ডা. আবদুল গফ্ফারের চেম্বারে সে চাকরি করতেন।
আইনিউজ/এজেএল
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























