ভ্রমণ ডেস্ক
আপডেট: ১৬:৫৯, ২৮ সেপ্টেম্বর ২০২০
টেকনাফ-সেন্টমার্টিন যাওয়া যাবে ১৫ অক্টোবর থেকে
ফাইল ছবি
দীর্ঘ সাত মাস পর ফের চালু হচ্ছে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পরিবহনে নিয়োজিত এম ভি বে ক্রুজ-১। তবে যাত্রীদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করেই চলাচল করবে জাহাজটি।
কক্সবাজার জেলা প্রশাসনের অনুমতিতে ১৫ অক্টোবর টেকনাফের দমদমিয়া ঘাট থেকে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যাবে জাহাজটি।
টেকনাফ-সেন্টমার্টিন রুটের সবচেয়ে দ্রুতগতির এ জাহাজটি ১৫ অক্টোবর থেকে প্রতিদিন সকাল সাড়ে ৯টায় টেকনাফ থেকে সেন্টমার্টিনের উদ্দেশে রওনা দেবে। এ জাহাজে দুপুর ১২টার আগেই গন্তব্যে পৌঁছানো সম্ভব। বেলা তিনটায় পর্যটকদের নিয়ে পুনরায় টেকনাফ ফিরে আসবে জাহাজটি।
ফারহান এক্সপ্রেস ট্যুরিজম পরিচালিত বে ক্রুজ জাহাজে শীতাতপ নিয়ন্ত্রিত তিন ধরনের আসনের ব্যবস্থা রয়েছে। এর মধ্যে রজনীগন্ধা ক্যাটাগরির ভাড়া এক হাজার ৩০০ টাকা, কৃষ্ণচূড়া এক হাজার ৪০০ টাকা ও হাসনাহেনা এক হাজার ৬০০ টাকা।
বর্তমানে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে চলাচল করছে আরো বেশ কয়েকটি জাহাজ—এমভি গ্রিনলাইন-১, কেয়ারি সিন্দাবাদ, কেয়ারি ক্রুজ, এমভি কাজল, এলসিটি কুতুবদিয়া, এমভি ফারহান ইত্যাদি। তবে বে ক্রুজ ছাড়া অন্য জাহাজগুলো ১৫ অক্টোবর থেকে চলাচল করবে কি-না তা এখনো জানা যায়নি।
আইনিউজ/এসপি
- ঢাকা টু পাবনা ট্রেনের তালিকা এবং সময়সূচী
- সিলেট ট্রেনের সময়সূচি ২০২৩ দেখুন
- ঢাকা টু সিরাজগঞ্জ ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা
- চট্টগ্রাম টু ঢাকা ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা
- টাঙ্গাইল টু ঢাকা ট্রেনের সময়সূচী এবং ভাড়া তালিকা
- যশোর টু ঢাকা ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা
- শীতকালে সিলেটের দর্শনীয় স্থান ভ্রমণ
- এবার মাল্টার ভিসা পাওয়া যাবে ঢাকা থেকেই!
- ‘লাসুবন’- শ্রীমঙ্গলে প্রাচীন গিরিখাতের সন্ধান!
- ঢাকা টু দিনাজপুর ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা ২০২৩

























