ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩


মৌলভীবাজারে ৭০ মুক্তিযোদ্ধার মাঝে কম্বল বিতরণ

মৌলভীবাজারে ৭০ মুক্তিযোদ্ধার মাঝে কম্বল বিতরণ

মৌলভীবাজার সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৭০ মুক্তিযোদ্ধার মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি ২০২২, ১৫:৫৩

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে নতুন ঘর পেলেন চা-শ্রমিকরা

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে নতুন ঘর পেলেন চা-শ্রমিকরা

মৌলভীবাজার সদর উপজেলার প্রেমনগর চা-বাগানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে চা-শ্রমিকদের জন্য নতুন ঘর নির্মাণ করে দিয়েছে সদর উপজেলা প্রশাসন। বুধবার (২৬ জানুয়ারি) বিকেলে পাঁচটি চা-শ্রমিক পরিবারে মাঝে নতুন ঘরের চাবি হস্তান্তর করেন বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন ও জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। 

বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি ২০২২, ১৫:৫১

মৌলভীবাজারে আরও ১৪২ জনের করোনা শনাক্ত

মৌলভীবাজারে আরও ১৪২ জনের করোনা শনাক্ত

মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় ১৪২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এসময় সুস্থ হয়ে উঠেছেন ৭ জন করোনা রোগী। এছাড়া হাসপাতালে ভর্তি হয়েছেন একজন। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদন থেকে একথা জানা গেছে। 

বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি ২০২২, ১৫:০৮

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

২৬ জানুয়ারী বুধবার পৌরসভার ৮নং ওয়ার্ডে পৌর বিএনপির সদস্য সচিব ও জেলা বিএনপির অর্থ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান এর আয়োজন শীতবস্ত্র ও মাস্ক বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মুকিত, মৌলভীবাজার পৌর বিএনপির আহবায়ক ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মজনু, পৌর বিএনপির সদস্য সচিব ও জেলা বিএনপির অর্থ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান।

বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি ২০২২, ১২:২২

"আসাম টাইপ হেরিটেজ হাউসেস" এর মোড়ক উন্মোচন

আজ ২৭ জানুয়ারী, বৃহস্পতিবার বিকাল সাড়ে চার টায় জেলা পরিষদ মিলনায়তন, সিলেট-এ "সিলটি ঐতিহ্য" হিসাবে স্বীকৃত "আসাম টাইপ হাউজ"-এর বিশাল সংগ্রহ নিয়ে প্রকাশিত হতে যাচ্ছে জার্মান প্রবাসী লেখক ও গবেষক শামসুল মজিদ সাকি চৌধুরী'র গ্রন্থিত এলবাম "আসাম টাইপ ইউনিক হেরিটেইজ হাউসেস ইন সিলেট"।

বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি ২০২২, ১১:০৯

শুরু হতে যাচ্ছে ১ম বিভাগের ক্রিকেট লীগ

শুরু হতে যাচ্ছে ১ম বিভাগের ক্রিকেট লীগ

আগামী ২৫ ফেব্রুয়ারি, ২০২২ থেকে 'মৌলভীবাজার ক্রীড়া সংস্থা'র আয়োজনে ১ম বিভাগ ক্রিকেট লীগ ২০২১-২২ শুরু হতে  যাচ্ছে। এই বিশেষ ক্রীড়ানুষ্ঠানে সমগ্র জেলার বিভিন্ন স্থান থেকে ১ম বিভাগের ক্রিকেটারগণ অংশ নিতে পারবেন।

বুধবার, ২৬ জানুয়ারি ২০২২, ২৩:৩৪

প্রধান শিক্ষক সমিতির মৌলভীবাজার জেলা সভাপতি জহর, সম্পাদক সিরাজুল

প্রধান শিক্ষক সমিতির মৌলভীবাজার জেলা সভাপতি জহর, সম্পাদক সিরাজুল

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি মৌলভীবাজার জেলা শাখার ৭১ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে।

বুধবার, ২৬ জানুয়ারি ২০২২, ২২:০৫

জন্ম নিবন্ধন সনদ পেতে হয়রানি ও অতিরিক্ত টাকা আদায়ের প্রতিবাদে মানববন্ধন

জন্ম নিবন্ধন সনদ পেতে হয়রানি ও অতিরিক্ত টাকা আদায়ের প্রতিবাদে মানববন্ধন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের উদ্যোক্তা ও ইউনিয়ন সচিব কর্তৃক জন্ম নিবন্ধন সনদ পেতে হয়রানি ও অতিরিক্ত টাকা আদায়ের প্রতিবাদে মানবন্ধন করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় কয়েক গ্রামের বাসিন্দা।

বুধবার, ২৬ জানুয়ারি ২০২২, ২১:৪০

নতুন আরসিসি-প্রশস্ত সেন্ট্রাল রোড জনগণের জন্য উন্মুক্ত (ভিডিও)

নতুন আরসিসি-প্রশস্ত সেন্ট্রাল রোড জনগণের জন্য উন্মুক্ত (ভিডিও)

মৌলভীবাজার শহরের গুরুত্বপূর্ণ সড়ক এম সাইফুর রহমান রোড বা সেন্ট্রাল রোড। সংস্কার কাজ শেষে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে সড়কটি।

বুধবার, ২৬ জানুয়ারি ২০২২, ২১:২৪

পানি সংকটে কমলগঞ্জে বোরো আবাদ ব্যাহত, হতাশ কৃষকরা

পানি সংকটে কমলগঞ্জে বোরো আবাদ ব্যাহত, হতাশ কৃষকরা

মৌসুমের শেষ সময়েও নদীতে পর্যাপ্ত পানি না পাওয়ায় মৌলভীবাজারের কমলগঞ্জের প্রায় ৬শ’ হেক্টর জমিতে বোরো আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। লাঘাটা নদীর উজানে আলীনগর ইউনিয়নের চিতলীয়া এলাকায় ক্রসবাঁধ দিয়ে অন্যত্র পানি নেয়ার কারণে নিমাঞ্চলে পানি পাওয়া যাচ্ছে না। এতে কৃষকের তৈরি বীজতলা বিনষ্ট হচ্ছে। ফলে মৌলভীবাজারের কৃষি অধ্যুষিত কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ও পতনউষার ইউনিয়নের পাঁচ গ্রামের প্রায় পাঁচশ কৃষক বোরো চাষাবাদ করতে না পারায় হতাশ হয়ে পড়ছেন।

বুধবার, ২৬ জানুয়ারি ২০২২, ১৮:০৩

পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইমামদের ভূমিকা শীর্ষক সেমিনার

পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইমামদের ভূমিকা শীর্ষক সেমিনার

হাওরাঞ্চলের প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও মানুষের জীবনমান উন্নয়নে ইমামদের ভূমিকা শীর্ষক এক সেমিনার মৌলভীবাজারের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এটি মূলত সিলেট বিভাগের চার জেলাসহ হাওরাঞ্চলের সাত জেলার মসজিদের ইমামদের জন্য ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ (ইফা)র একটি প্রকল্প।

বুধবার, ২৬ জানুয়ারি ২০২২, ১৬:৫২

মৌলভীবাজারে করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল নয় হাজারে

মৌলভীবাজারে করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল নয় হাজারে

প্রবাসী অধ্যুষিত জেলা মৌলভীবাজারে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৫ এপ্রিল। সেই থেকে জেলায় এখন পর্যন্ত নয় হাজার মানুষের শরীরে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত করা গেছে। বুধবার (২৬ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদনে এমন চিত্রই ফুটে উঠেছে। 

বুধবার, ২৬ জানুয়ারি ২০২২, ১৫:২২

বড়লেখায় এস এম জাকির হোসাইনের কম্বল বিতরণ

বড়লেখায় এস এম জাকির হোসাইনের কম্বল বিতরণ

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের পক্ষ থেকে বড়লেখা উপজেলায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার, ২৫ জানুয়ারি ২০২২, ২২:৪৪

মৌলভীবাজারে করোনা প্রতিরোধে অভিযান, ৬৭ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা

মৌলভীবাজারে করোনা প্রতিরোধে অভিযান, ৬৭ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা

মৌলভীবাজারে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। জেলা সিভিল সার্জন অফিসের তথ্য মতে, মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় জেলায় ২৮৬ জনের নমুনা পরীক্ষায় ১৩৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৪৭ শতাংশের বেশি।

মঙ্গলবার, ২৫ জানুয়ারি ২০২২, ২২:১৬

আঙ্গিনা পরিষ্কারে মিলবে পুরস্কার

আঙ্গিনা পরিষ্কারে মিলবে পুরস্কার

মৌলভীবাজার সদর উপজেলার ১২টি ইউনিয়নে শুরু হয়েছে মাসব্যাপী পরিছন্নতা কর্মসূচি। ‘আমরা প্রত্যেকের সচেতন হই, আমাদের নিজেদের আঙ্গিনা নিজেরা পরিষ্কার রাখি’- এই স্লোগান নিয়ে সদর উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এই কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার, ২৫ জানুয়ারি ২০২২, ২১:৪৮

ফেঞ্চুগঞ্জে হচ্ছে নতুন সার কারখানা

ফেঞ্চুগঞ্জে হচ্ছে নতুন সার কারখানা

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় নতুন ইউরিয়া সার কারখানা স্থাপন করা হচ্ছে। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই প্রকল্প অনুমোদন হয়।

 

মঙ্গলবার, ২৫ জানুয়ারি ২০২২, ২১:২৬

শাবি উপাচার্যের পদত্যাগের দাবিতে নবীগঞ্জে ছাত্রদলের প্রতীকী অনশন

শাবি উপাচার্যের পদত্যাগের দাবিতে নবীগঞ্জে ছাত্রদলের প্রতীকী অনশন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের বর্বরোচিত হামলার প্রতিবাদ ও ভিসির পদত্যাগের দাবিতে সংহতি প্রকাশ করে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নবীগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে মঙ্গলবার দুপুর হতে বিকাল পর্যন্ত এক প্রতিকী অনশন কর্মসূচি পালন করা হয়।

মঙ্গলবার, ২৫ জানুয়ারি ২০২২, ২১:১৯

নবীগঞ্জে মোটরসাইকেলের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নবীগঞ্জে মোটরসাইকেলের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নবীগঞ্জ-ইনাতগঞ্জ রোডে ছায়া নগর নামক স্থানে মোটরসাইকেল ও পিকআপ গাড়ির মুখোমুখি সংঘর্ষে দলিল লেখক কানু লাল রায় (৫৫) নিহত।মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকেলে নবীগঞ্জ-ইনাতগঞ্জ রোডে ছায়া নগর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

মঙ্গলবার, ২৫ জানুয়ারি ২০২২, ২১:০২

আলোকিত মানুষ আবুল মাল আবদুল মুহিত

আলোকিত মানুষ আবুল মাল আবদুল মুহিত

আবুল মাল আবদুল মুহিতের ৮৮তম জন্মবার্ষিকী আজ। একটি পরিতৃপ্ত, কর্মবহুল ও বর্ণাঢ্য জীবন অতিবাহিত করে তিনি এখন অবসরযাপন করছেন। বয়সের ভারে ন্যূজ বহুমাত্রিক এই মানুষটি কয়েকমাসে আগে বেশ অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে অনেকটা সুস্থ হলেও শারীরিক দুর্বলতা এখনো কাটেনি। দেশ ও মানুষের প্রতি দায়বদ্ধ এই মানুষটি বাংলাদেশের উন্মেষ ও রূপান্তরের এক পুরোধা ব্যক্তিত্ব। সরকারি কর্মকর্তা, মন্ত্রী, অর্থনীতিবিদ, কূটনীতিক, লেখক, গবষক, পরিবেশবিদ ইত্যাদি নানা পরিচয়ে দেশের আর্থ সামাজিক উন্নয়নে রেখেছেন গৌরবোজ্জ্বল ভূমিকা।

মঙ্গলবার, ২৫ জানুয়ারি ২০২২, ২০:২৭

আমাদের মনু নদী

আমাদের মনু নদী

মনুস্মৃতি - আমাদের প্রিয় নদী মনু নদী। আমার জন্ম মনুপাড়ে। ছাত্রজীবনের ছয়বছর বাদ দিলে, মনুর পাড়েই আমার যাবতীয় কার্যক্রম। আমার গ্রামের বাড়ি ঢেউপাশা, মনু নদীর কূল ঘেষে অবস্থিত। মৌলভীবাজার জেলা শহরে আমাদের পৈত্রিক বাড়িও মনুনদীর পাড়ে। তাই, মনু’র প্রভাব আমার কিংবা আমার পরিবারের কাছে খুবই গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ মৌলভীবাজার জেলাবাসীর কাছেও। আশি’র দশক থেকে এখন পর্যন্ত মনু’র কারনে আমরা অনেক নির্ঘুম রাত কাটিয়েছি, সাড়াদিন না খেয়ে থেকেছি। ছোটবেলা, গ্রামের বাড়িতে বসবাসের সময়, আমার ঢেউপাশা গ্রাম থেকে মনুনদীর তীর দিয়ে হেঁটে হেঁটে বালিকান্দি আব্দুল মজিদ প্রাইমারী স্কুলে গিয়েছি।

মঙ্গলবার, ২৫ জানুয়ারি ২০২২, ১৯:৪৮

হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে নবজাতক চুরির অভিযোগ

হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে নবজাতক চুরির অভিযোগ

হবিগঞ্জ সদর হাসপাতাল এক নবজাতক চুরির অভিযোগ উঠেছে। নবজাতকের পিতার দাবি কর্তব্যরত নার্সদের মাধ্যমে তার নবজাতক চুরি হয়েছে। এ ঘটনায় নবজাতকের স্বজনদের সঙ্গে স্বাস্থ্যকর্মীদের ব্যাপক হট্টগোল সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। 

মঙ্গলবার, ২৫ জানুয়ারি ২০২২, ১৭:২৬

টিলা কাটায় পাঁচ হাজার টাকা জরিমানা

টিলা কাটায় পাঁচ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজারের কুলাউড়ায় পরিবেশ আইনলঙ্ঘন করে টিলা কাটায় এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার, ২৫ জানুয়ারি ২০২২, ১৬:৫১

পরীক্ষা স্থগিতের প্রতিবাদে মৌলভীবাজারে শিক্ষার্থীদের মানববন্ধন

পরীক্ষা স্থগিতের প্রতিবাদে মৌলভীবাজারে শিক্ষার্থীদের মানববন্ধন

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর প্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের সকল পরীক্ষা স্থগিত করে। এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থীরা। তারা পরীক্ষা চালুর দাবি জানিয়েছে। 

মঙ্গলবার, ২৫ জানুয়ারি ২০২২, ১৫:৩৭

লাউয়াছড়ার বিট বাগমাড়া ক্যাম্প এলাকা থেকে কঙ্কাল উদ্ধার

লাউয়াছড়ার বিট বাগমাড়া ক্যাম্প এলাকা থেকে কঙ্কাল উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শ্রীমঙ্গল রেঞ্জ লাউয়াছড়ার বিট বাগমাড়া ক্যাম্প এলাকা থেকে ছড়ানো-ছিটানো অবস্থায় একটি মানুষের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার, ২৫ জানুয়ারি ২০২২, ১৪:৪৮

মৌলভীবাজারে আরও ১৩৫ জনের করোনা পজিটিভ

মৌলভীবাজারে আরও ১৩৫ জনের করোনা পজিটিভ

মৌলভীবাজারে করোনা পজিটিভ হিসেবে আরও ১৩৫ জনকে শনাক্ত করা হয়েছে। এসময় সুস্থ হয়েছেন ৩ জন করোনা রোগী। মঙ্গলবার (২৫ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

মঙ্গলবার, ২৫ জানুয়ারি ২০২২, ১৪:২৬

শিক্ষার্থীদের দাবি মেনে নিতে আহ্বান জানালেন সিলেটের নাগরিকবৃন্দ

শিক্ষার্থীদের দাবি মেনে নিতে আহ্বান জানালেন সিলেটের নাগরিকবৃন্দ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা উপাচার্য ফরিদ উদ্দিনের পদত্যাগের দাবিতে এখনও অনশন ভাঙেন নি। শিক্ষার্থীদের পুলিশ দিয়ে পেটানোর অভিযোগ তুলে তাঁরা ভিসির পদত্যাগ ছাড়া অনশন ভাঙবেন না বলছেন। এমন অবস্থায় সিলেট নগরীর সাধারণ নাগরিকরাও আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে ভিসির পদত্যাগের।

সোমবার, ২৪ জানুয়ারি ২০২২, ২১:১৩

কুলাউড়ায় রেস্টুরেন্ট-ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কুলাউড়ায় রেস্টুরেন্ট-ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মৌলভীবাজারের কুলাউড়ায় স্বাস্থ্যবিধি অমান্য করায় মামলায় ১৯ হাজার নয় শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৪ জানুয়ারি) উপজেলার রবিরবাজার ও পৌর শহরের বিভিন্ন রেস্টুরেন্ট-দোকান-ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান হয়।

সোমবার, ২৪ জানুয়ারি ২০২২, ১৯:৩২

মৌলভীবাজার কমিউনিস্ট পার্টির নতুন কমিটি গঠন

মৌলভীবাজার কমিউনিস্ট পার্টির নতুন কমিটি গঠন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মৌলভীবাজার জেলা কমিটির দু'দিনব্যাপি একাদশ জেলা সম্মেলন শেষ হয়েছে। সম্মেলনে নতুন কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি খন্দকার লুৎফুর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নিলিমেষ ঘোষ বলু।

সোমবার, ২৪ জানুয়ারি ২০২২, ১৯:০৬

পথচারীরা মাস্ক না পড়ায় কমলগঞ্জে ৩১ মামলা

পথচারীরা মাস্ক না পড়ায় কমলগঞ্জে ৩১ মামলা

করোনাভাইরাস সংক্রমণ ও ওমিক্রন ভ্যারিয়েন্ট উর্ধ্বগতিতে বৃদ্ধি পাওয়ায় সরকারি নির্দেশনা না মেনে মাস্ক পরিধান না করায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজার ও মুন্সিবাজারের বিভিন্ন সড়কে পথচারীদের সতর্ক ও মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৩১ টি মামলায় ৩ হাজার সাতশত টাকা জরিমানা করে আদায় করা হয়।

সোমবার, ২৪ জানুয়ারি ২০২২, ১৮:৩৩

মাটির নীচে যাবে মৌলভীবাজার শহরের বিদ্যুতের তার

মাটির নীচে যাবে মৌলভীবাজার শহরের বিদ্যুতের তার

বিদ্যুতের তারবিহীন শহর গড়তে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে প্রস্তাব দিয়েছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক (ডিসি) মীর নাহিদ আহসান। 

সোমবার, ২৪ জানুয়ারি ২০২২, ১৮:২৯

সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়