ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নারী ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে খারাপ আচরণ এবং শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আন্দোলনে নেমেছেন ইন্টার্ন চিকিৎসক এবং কলেজের শিক্ষার্থীরা। হামলার ঘটনায় জড়িতদের এখন পর্যন্ত গ্রেপ্তার করতে না পারায় আন্দোলন অব্যাহত রেখেছেন তারা। ইমার্জেন্সি ও হৃদরোগ ছাড়া তারা সকল বিভাগে কার্যক্রম স্থগিত রেখেছেন আন্দোলনকারীরা।
মঙ্গলবার, ২ আগস্ট ২০২২, ২২:১৫
আলী আমজদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন
প্রথম একজন নারী আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন।
মঙ্গলবার, ২ আগস্ট ২০২২, ১৯:৫০
জবিতে পাঠাগার খোলার দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও
শিক্ষার্থীরা তাঁদের যৌক্তিক দাবি নিয়ে ট্রেজারার স্যারের কাছে এসেছিল। স্যার তাঁদের জানিয়েছেন সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যানের সঙ্গে কথা বলে রুমগুলো খুলে দেওয়ার ব্যবস্হা করে দেওয়া হবে। আর কেন্দ্রীয় লাইব্রেরী বিষয়ে লাইব্রেরিয়ানের সঙ্গে বসে আলোচনা করে একটি সিদ্ধান্ত নেওয়া হবে।
সোমবার, ১ আগস্ট ২০২২, ২২:০২
বিশ্ববিদ্যালয়ের হল থেকে একের পর এক বেরিয়ে এলো সাপ!
রবিবার দিবাগত রাত ১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের তৃতীয় তলায় দুইটি সাপ দেখা যায়। এ সময় হলে বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীরা স্বভাবতই আতঙ্কিত হয়ে পড়েন।
সোমবার, ১ আগস্ট ২০২২, ১৮:৫৯
ছাত্রলীগের আন্দোলন-অবরোধে অচল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
কমিটিতে স্থান না পাওয়ায় এবং সঠিক মূল্যায়ন না হওয়াসহ নানা অভিযোগ তুলে ক্যাম্পাসজুড়ে অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দিয়েছেন পদবঞ্চিতরা।
সোমবার, ১ আগস্ট ২০২২, ১৪:৫১
হবিগঞ্জে ড্রেস ছাড়া স্কুলে আসায় ছাত্রীকে শাস্তি, বরখাস্ত শিক্ষিকা
ছাত্রীকে লাঞ্ছিত করার খবরের গুরুত্ব বিবেচনায় হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকেয়া খানমকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এরই মধ্যে অভিযুক্ত শিক্ষিকা মৌসুমী রায়কে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য একটি তদন্ত কমিটিও গঠন হয়েছে। যেহেতু আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে, তাই সংবেদনশীল এ বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার জন্য বার্তায় অনুরোধও করা হয়েছে।
সোমবার, ১ আগস্ট ২০২২, ১৪:৫০
শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাশে গাজী-কালু টিলা লাগোয়া নিউজিল্যান্ড এলাকায় বুলবুল ছুরিকাহত হন। পরে তাকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাতেই সিলেট মহানগরের জালালাবাদ থানায় হত্যা মামলা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন। পরে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া তিনজন ঘটনার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
রোববার, ৩১ জুলাই ২০২২, ২২:২৮
এসএসসি ও সমমান পরীক্ষার সংশোধিত রুটিন
সিলেট-সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সৃষ্ট বন্যা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া এসএসসি ও সমমান পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ হয়েছে।
রোববার, ৩১ জুলাই ২০২২, ১৯:৪৬
ছাত্রীনিবাসে পলিটেকনিক ছাত্রীর মরদেহ উদ্ধার
পলিটেকনিকের ওই শিক্ষার্থী ছাত্রী নিবাসের সিঙ্গেল একটি রুমে থাকতেন। অনেক বেলা হয়ে গেলেও রুম না খোলায় বাইরে থেকে অনেক ডাকাডাকি করা হয়। সাড়া না পেয়ে মেস মালিক পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে।
রোববার, ৩১ জুলাই ২০২২, ১৯:১৮
নয় বছর পর সিকৃবি ছাত্রলীগের কমিটি গঠন
ছাত্রলীগের চার সদস্যের প্রথম কমিটি ২০১২ সালের ৬ ডিসেম্বর অনুমোদন দেন ছাত্রলীগের তৎকালীন সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। কমিটিতে সভাপতি হিসেবে ছিলেন শামিম মোল্লা ও সাধারণ সম্পাদক ছিলেন ঋত্বিক দেব।
রোববার, ৩১ জুলাই ২০২২, ১৪:২২
গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু
১১ টায় কেন্দ্রে প্রবেশের নিয়ম থাকলেও যানজটের কথা চিন্তা করে পরীক্ষার্থীদের আগেই কেন্দ্রে প্রবেশ করানো হয়। ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেন্টারে ৬৪ হাজার ৪৫৮ জন শিক্ষার্থী আবেদন করেন।
রোববার, ৩১ জুলাই ২০২২, ১১:০৭
কেন্দ্রের নির্দেশনা না মেনে ফোন নিয়ে প্রবেশ শিক্ষার্থীদের
ভর্তি পরীক্ষা কেন্দ্রীয় কমিটি সূত্রে জানা যায়, কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, মানিব্যাগ, সানগ্লাস, সিম/ক্রেডিট কার্ড বা কোন প্রকার ইলেক্ট্রনিক ডিভাইস সঙ্গে নিয়ে প্রবেশ করতে পারবে না।
শনিবার, ৩০ জুলাই ২০২২, ১৪:৩০
বাপ মরেছে ৮ মাস আগে, এখন ভাইটাও চলে গেলো!
আমার বাপ মরছে আট মাস আগে। এখন ভাই গেলো গা, আর কিছু বাকি নাই। আমরার দুটা বোন ইন্টার (উচ্চ মাধ্যমিক) পড়ছে।
বুধবার, ২৭ জুলাই ২০২২, ১১:০৮
বুলবুল হত্যায় ৩ জন আটক, পাওয়া গেলো হত্যার ছুরি
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষার্থী বুলবুল আহমেদ খুনের ঘটনায় সন্দেহভাজন তিন জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ জুলাই) তাদের আটকের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে সোমবার রাতেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সিলেটের জালালাবাদ থানায় মামলা দায়ের করা হয়।
মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২, ২০:৩৬
দারিদ্রতার দেয়াল ডিঙিয়ে বুয়েটে মৌলভীবাজারের মাহি
অভাবের সংসারে পড়ালেখা করে বড় স্বপ্ন দেখা ছিল মাহির জন্য অনেক কঠিন। প্রকাশ করতে না পারলেও মনে মনে বড় কিছু হওয়ার স্বপ্ন বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী ছিলেন তিনি। এ স্বপ্ন আরও শক্তিশালী হয়ে ওঠে পিএসসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ- ৫ পাওয়ার পর। এরকম ফলাফল তাকে পড়াশোনার প্রতি আরও উৎসাহী করে তোলে।
মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২, ১৭:২৪
শাবিপ্রবি ক্যাম্পাসে শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে গাজী কালুর টিলায় ছুরিকাঘাতে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ সোমবার (২৫ জুলাই) সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোমবার, ২৫ জুলাই ২০২২, ২২:০১
চবিতে যৌন হয়রানি: আরও চার ছাত্রলীগকর্মী বহিষ্কার
যৌন হেনস্তার ঘটনায় আরো চারজনকে এক বছরের জন্য বহিষ্কার করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ। ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর দুই ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় সরাসরি জড়িত থাকায় তাদের বহিষ্কার করা হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন সেলে থাকা আরো দুটি অভিযোগের সুরাহা করা হয়েছে।
সোমবার, ২৫ জুলাই ২০২২, ২০:৪৯
চবিতে যৌন হয়রানি: আসামিদের ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে ১৭ জুলাই রাতে এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের ঘটনায় আসামিদের জিজ্ঞাসাবাদে সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। শুনানি হবে আগামী মঙ্গলবার।
রোববার, ২৪ জুলাই ২০২২, ২০:৫৫
ধর্ম নিয়ে পাঠ্যবইয়ে কিছু বাদ বা যুক্ত করা হয়নি : শিক্ষামন্ত্রী
তিনি বলেন,একটি চক্র ভুল তথ্যের ভিডিও দিয়ে মানুষকে বিভ্রান্ত ও উত্তেজিত করছে। বিদেশে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি জামাত শিবিরের বিরাট একটি অংশ এই কাজগুলো করছে। কাজেই প্রত্যেকই এই বিষয়ে সতর্ক ও দায়িত্বশীল হতে হবে।
শনিবার, ২৩ জুলাই ২০২২, ২০:৪৫
চবি ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় দুজন শনাক্ত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় দুজনকে শনাক্ত করার দাবি করেছে হাটহাজারী থানা-পুলিশ। তবে শনাক্তদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
শুক্রবার, ২২ জুলাই ২০২২, ১৬:৪৬
শ্রীলংকায় এবার নতুন প্রধানমন্ত্রীকে হটাতে বিক্ষোভ
গোতাবায়া রাজাপাকসের পলায়ন এবং অতঃপর পদত্যাগের পর শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রনিল বিক্রমাসিংহে
বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২, ১০:৫৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হেনস্তা এবং কয়েকটি কথা
বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২, ১০:২৬
৫ দফা দাবিতে কুবির বঙ্গবন্ধু হল ছাত্রলীগের মানববন্ধন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন, খাবারে ভর্তুকি, ইন্টারনেট সংযোগসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২, ১৪:০২
আগামী ২৪ তারিখের মধ্যে বই পাবে সিলেটের ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, সাম্প্রতিক বন্যায় সিলেট অঞ্চলে যেসব শিক্ষার্থীর বই নষ্ট হয়ে গেছে বা হারিয়ে গেছে, তাদের হাতে চলতি মাসের ২৪ তারিখের মধ্যে বই পৌঁছে দেওয়া হবে। সোমবার (১৮ জুলাই) সিলেট সার্কিট হাউজে শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান শিক্ষামন্ত্রী।
সোমবার, ১৮ জুলাই ২০২২, ২৩:৪৪
সভাপতিকে নিয়ে অসত্য সংবাদ প্রকাশ, জবি শিক্ষক সমিতির প্রতিবাদ
প্রশাসনিক পদ বলতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অর্থাৎ উপাচার্য মহোদয়ের এথতিয়ারভুক্ত পদসমূহ কে বোঝায়, যেমন হলের প্রভোষ্ট, প্রক্টর, সহকারী প্রক্টর, পরিচালক (ছাত্রকল্যাণ) পরিবহন প্রশাসক, পরিচালক (গবেষণা) পরিচালক (আইটি) ইত্যাদি। অন্যদিকে ডিন এবং চেয়ারম্যান পদসমূহ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫ অনুযায়ী জৈষ্ঠ্যতার ভিত্তিতে নিয়োগ দেয়া হয়। এগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক প্রদত্ত কোন পদ নয়। বিষয়টি খুবই পরিষ্কার। কাজেই প্রকাশিত সংবাদটি প্রকাশের পূর্বে সম্মানিত সাংবাদিকবৃন্দের এই বিষয়গুলো বিস্তারিত জানার প্রয়োজন ছিল।
সোমবার, ১৮ জুলাই ২০২২, ২২:১৮
১৫ সেপ্টেম্বর শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা
বর্তমানে বন্যা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে বিধায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
রোববার, ১৭ জুলাই ২০২২, ১৪:০৭
সেলফি তুলতে গিয়ে পদ্মায়, বুয়েট ছাত্রের লাশ উদ্ধার
ফোনে সেলফি তোলার সময় পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী তারিকুজ্জামান সানির (২৫) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।
শুক্রবার, ১৫ জুলাই ২০২২, ১৭:৪১
বেড়েছে এইচএসসির ফরম পূরণের সময়
২০২২ সালের এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদের ফরম পূরণের সময় ২৬ জুলাই পর্যন্ত বাড়ানো হলো। ‘সোনালী সেবা’র মাধ্যমে ফি দেওয়ার সময় ২৭ জুলাই পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো।
বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২, ১৫:৫৪
বুয়েটেই ভর্তি হচ্ছেন আবরার ফাহাদের ছোট ভাই
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) হলে নির্মম হত্যার শিকার হয়েছিলেন বড় ভাই আবরার ফাহাদ। সেই বিশ্ববিদ্যালয়েই ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তার ছোট ভাই আবরার ফাইয়াজ। গত ৩০ জুন ফল প্রকাশের পর এখানে ভর্তি হবেন কি-না, তা নিয়ে দ্বিধায় ছিলেন তিনি
বুধবার, ১৩ জুলাই ২০২২, ২০:৪৭
ভারতীয় বইয়ের ছবি ফেসবুকে ছড়িয়ে দিয়ে গুজব ছড়াচ্ছে: শিক্ষামন্ত্রী
দেশের এই স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করতে স্বাধীনতা বিরোধী অপশক্তি বহুমুখী ষড়যন্ত্র করে যাচ্ছে। তারই অংশ হিসেবে ভারতের পশ্চিমবঙ্গের কিছু বইয়ের ছবি ফেসবুকে ছড়িয়ে দিয়ে গুজব ছড়াচ্ছে।’
মঙ্গলবার, ১২ জুলাই ২০২২, ১২:৩০
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- ৪৯ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৬ দেখার সহজ উপায়
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ২০২৬ রেজাল্ট প্রকাশ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- দাখিল পরীক্ষার রেজাল্ট ২০২৬ | মাদ্রাসা বোর্ডের ফলাফল
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- বেফাক পরীক্ষার ফলাফল ২০২৬ প্রকাশের আপডেট




















































