আইনিউজ ডেস্ক
বেড়েছে এইচএসসির ফরম পূরণের সময়
চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই পর্যন্ত ফরম পূরণ করা যাবে। আর ফি পরিশোধ করা যাবে ২৭ জুলাই পর্যন্ত।
বৃহস্পতিবার (১৪ জুলাই) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলামের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।
আদেশে বলা হয়, ২০২২ সালের এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদের ফরম পূরণের সময় ২৬ জুলাই পর্যন্ত বাড়ানো হলো। ‘সোনালী সেবা’র মাধ্যমে ফি দেওয়ার সময় ২৭ জুলাই পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো।
এর আগে গত ২০ জুন এক অফিস আদেশের মাধ্যমে প্রথম দফায় ফরম পূরণের সময় বাড়ানো হয়েছিল। সে সূচি অনুযায়ী ৬ জুলাই ফরম পূরণের এবং ৭ জুলাই ফি পরিশোধের শেষ দিন ছিল। এর আগের সূচি অনুযায়ী ২২ জুন ছিল ফরম পূরণের শেষ দিন। গত ৮ জুন থেকে এইচএসসি ও আলিম পরীক্ষার ফরম পূরণ শুরু হয়।
- হবিগঞ্জে ঝড়ে নৌকা ডুবে চার নারীর মৃত্যু
- মৃত ফকিরের ঘরে আড়াই কোটি টাকা, শেষ ইচ্ছা ছিলো মসজিদ তৈরি
- বরের বাড়ি এসে বিয়ে করলেন কনে, ব্যতিক্রমী বিয়ে নিয়ে আলোচিত দম্পতি
আইনিউজ/এইচএ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
মৌলভীবাজারে কেমন চলছে রেলওয়ে সেবা, মিলছে কী টিকেট?
লাউয়াছড়ার ভেতর দিয়ে ট্রেন, যেভাবে উপভোগ করে পর্যটকরা
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩

























