নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০০:৩০, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
পোস্টাল ব্যালট গণনায় বিএনসিসির দায়িত্ব পালন
ছবি: আই নিউজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে দেশব্যাপী পোস্টাল ব্যালট গণনা কার্যক্রমে দায়িত্ব পালন করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)।
গত ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সারা দেশে একযোগে অনুষ্ঠিত এই গণনা কার্যক্রমে বিএনসিসির সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে পরিচালিত এ কার্যক্রমে বিএনসিসি সদস্যরা নির্বাচন কমিশন সচিবালয়, বিভাগীয় কমিশনারের কার্যালয়, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় এবং জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়সমূহে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের অংশ হিসেবে বিএনসিসির অধীন ময়নামতি রেজিমেন্টের আওতাধীন ১০টি জেলায় উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তা, বিএনসিসিও/পিইউও, সামরিক প্রশিক্ষক, ক্যাডেট ও বেসামরিক কর্মচারীবৃন্দ নিয়োজিত ছিলেন। তারা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও স্বচ্ছ পরিবেশে পোস্টাল ব্যালট গণনা কার্যক্রম সম্পন্ন করতে সহায়তা করেন।
জাতীয় গুরুত্বপূর্ণ এ দায়িত্ব পালনকে বিএনসিসি সদস্যরা গর্বের বিষয় হিসেবে দেখছেন। শৃঙ্খলা, দেশপ্রেম ও দায়িত্ববোধের মাধ্যমে তারা আবারও প্রমাণ করেছেন জাতীয় প্রয়োজনে তারা সবসময় প্রস্তুত।
ইএন/এসএইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল

























