ঢাকা, শুক্রবার   ১৭ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৪ ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২:৫২, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

অভিনেত্রী তানিয়া বৃষ্টি ‘আউট অব ডেঞ্জার’, সফল অস্ত্রোপচার

অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ছবি: সংগৃহীত

অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসতেই ভক্তদের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়ে। তবে স্বস্তির খবর ক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার ব্রেন টিউমার শনাক্ত হয়। এরপর দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।

অস্ত্রোপচারের আগের দিন সামাজিক যোগাযোগমাধ্যমে হাসপাতালের বেডে বসা একটি ছবি পোস্ট করে তানিয়া বৃষ্টি লেখেন, “ভালোবাসা দিবসের শুভেচ্ছা। আমার পরিবারের পক্ষ থেকে ফুল। ভালোবাসি। কাল আমার মাথায় অস্ত্রোপচার, দোয়া করবেন সবাই। ব্রেন টিউমার।” তার এই পোস্ট ভক্তদের আবেগাপ্লুত করে তোলে এবং সুস্থতা কামনায় অনেকে শুভেচ্ছা ও প্রার্থনা জানান।

চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচার-পরবর্তী সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বর্তমান শারীরিক অবস্থার উন্নতি ইতিবাচক বলেই মনে করছেন তারা। অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনায় ভক্ত-সহকর্মীদের প্রার্থনা অব্যাহত রয়েছে।

ইএন/এসএইচএ

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়