ইয়ানূর রহমান, বেনাপোল
বেনাপোল বন্দরে শক্তিশালী বোমা বিস্ফোরণ!
প্রতীকী ছবি
বেনাপোল বন্দরের একটি ভবনে বোমার বিস্ফোরণ ঘটেছে। এ বিস্ফোরনের ঘটনায় ভবনটির ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
শুক্রবার (১৪ জুলাই) বিকাল ৬টায় এ ঘটনা ঘটে। ফায়ারসার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছেন এবং ঘটনাস্থল থেকে বোমা বিস্ফোরণের আলামত সংগ্রহ করেছেন।
বিস্ফোরিত ভবনটির মালিকের নাম শাহিন, পিতা- তরিকুল ইসলাম। তিনি দীর্ঘদিন এলাকার বাইরে থাকেন।
বেনাপোল ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার রতন কুমার দেবনাথ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। শক্তিশালী ককটেল বিস্ফোরণে ওই ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসাইন বলেন, বেনাপোল স্থলবন্দর এলাকায় একটি ভবনে বিস্ফোরণ হয়েছে। তবে এটি ককটেল নাকি গ্যাস সিলিন্ডার সেটি এখনো নিশ্চিত নয়। ওই ভবনে বন্দরের শ্রমিকরা ভাড়া থাকেন। বিস্ফোরণের সময় ভবনটি তালাবদ্ধ ছিল। কেউ হতাহত হয়নি।
আই নিউজ/এইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল

























