আই নিউজ ডেস্ক
সোমবারের শান্তি সমাবেশ বাতিল করলো আওয়ামী লীগ
আগামীকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ে আওয়ামী লীগ ঘোষিত শান্তি সমাবেশ বাতিল করা হয়েছে। রোববার (৩০ জুলাই) ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান এ কথা জানিয়েছেন।
এর আগে গতকাল বিএনপির পক্ষ থেকে সোমবার (৩১ জুলাই) সারাদেশে জনসমাবেশ কর্মসূচি ঘোষণার পর আওয়ামী লীগও ঢাকায় একই দিনে শান্তি সমাবেশের ঘোষণা দেয়।
আওয়ামী লীগ নেতা শেখ বজলুর রহমান জানিয়েছেন, পুরোনো বাণিজ্য মেলার মাঠ ব্যবহারের অনুপযোগী হওয়ায় শান্তি সমাবেশের পরিবর্তে থানায় থানায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেটা আজ রোববার ও আগামীকাল সোমবার হবে।
প্রসঙ্গত, গতকাল শনিবার সন্ধ্যায় একদফা দাবি আদায়ে মহানগর ও জেলা সদরে সোমবার (৩১ জুলাই) জনসমাবেশ করার ঘোষণা দেয় বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল বলেন, আমরা রোববার কর্মসূচি ঘোষণা করতাম। কিন্তু সেদিন আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করেছে। সেজন্য আমরা সোমবার কর্মসূচি ঘোষণা করছি।
আইনিউজ/ইউএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল

























