আই নিউজ ডেস্ক
ময়মনসিংহ বাসের ধাক্কায় সাতজন নিহত, বাস-হেলপার আটক
সাতজন নি হ ত হওয়ার ঘটনায় দুজনকে আটক করেছে পুুলিশ। ছবি- সংগৃহীত
ময়মনসিংহ সদর উপজেলার আলালপুর নামক এলাকায় শুক্রবার সিএনজিচালিত অটোরিকশায় বাসের ধাক্কায় সাতজন নি হ ত হওয়ার ঘটনায় দুজনকে আটক করেছে পুুলিশ।
শেরপুরের ঝিনাইগাতীর বন্ধভাটপাড়া এলাকা থেকে শুক্রবার রাত ১২টার দিকে তাদের আটক করা হয়।
আটক দুজন হলেন দুর্ঘটনার শিকার আদিল সরকার পরিবহনের বাসের চালক ও শেরপুর শহরের মীরগঞ্জ এলাকার মো. সিরাজুল ইসলাম ও ওই বাসের সুপারভাইজার মো. জাফর মিয়া জনি।
ঝিনাইগাতী থানার উপপরিদর্শক (এসআই) রাজীব ভৌমিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বন্ধভাটপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেয়া বাসচালক সিরাজুল ও সুপারভাইজার জনিকে আটক করে পুলিশ।
তিনি জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ সদর উপজেলার আলালপুর এলাকায় শেরপুরের ঝিনাইগাতীর আদিল সরকার পরিবহনের বাসের ধাক্কায় অটোরিকশার সাত যাত্রী নিহত হন। ঘটনার পর কৌশলে পালিয়ে যান আদিল সরকার বাসের চালক ও সুপারভাইজার।
ঝিনাইগাতী থানার ওসি বছির আহমেদ বাদল বলেন, ‘ঘটনার পর থেকে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ মাঈন উদ্দিন বলেন, আটকদের নামে মামলা প্রক্রিয়াধীন। শনিবার তাদের আদালতে পাঠানো হবে।
আই নিউজ/এইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল

























