ইয়ানূর রহমান, যশোর
দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল দিয়ে ভারতে ৫শ ৩২ টন ইলিশ রপ্তানি
ইলিশ মাছ। ফাইল ছবি
এবারের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে ১১ দিনে ৫ লাখ ৩২ হাজার কেজি (৫শ ৩২ টন) ইলিশ ভারতে রপ্তানি করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) রাত ১০টা পর্যন্ত এ ইলিশ পাঠানো হয়।
বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মাসুদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে ভারত সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে শারদীয় দুর্গাপূজার ছুটির মধ্যেও বিশেষ ব্যবস্থায় ইলিশ পাঠানো হচ্ছে।
জানা গেছে, বাংলাদেশ সরকার ২৪২০টন ইলিশ ভারতে পাঠানো ঘোষণা দেয়। এরমধ্যে শুধু বেনাপোল দিয়ে গত ২৬ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত ১১ দিনে ৫শ ৩২ টন ইলিশ ভারতে রফতানি করা হয়েছে।
বেনাপোল বন্দর দিয়ে ২০টি রফতানিকারক প্রতিষ্ঠান ১৬৮টি ট্রাকে করে ভারতের পেট্রাপোল বন্দরে এই ইলিশের চালান পাঠায়। প্রতি কেজি ইলিশ রফতানি হয়েছে ১০ মার্কিন ডলারে, যা প্রায় ১ হাজার ১৮০ টাকা। যেখানে মোট ডলার আসে ৫৩ লাখ ২০ হাজার। যা ৬২ কোটি ৭৭ লাখ ৬০ হাজার টাকা।
এদিকে শনিবার নাভারন মাছ বাজারে এক কেজির নিচে ইলিশ বিক্রি হয়েছে ১৩শ টাকায়। কেজির ওপরে ইলিশ বিক্রি হচ্ছে ১৮শ টাকায়। অথচ একই আকারের ইলিশ প্রায় ৬০০-৮০০ টাকা কমে ভারতে রফতানি হচ্ছে।
কম দামে ইলিশ রফতানি বিষয়ে মৎস্য অধিদফতরের বেনাপোল স্থলবন্দরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণকেন্দ্রের কর্মকর্তা আসওয়াদুল জানান, ইলিশ রফতানির পরিপত্রটি বিগত কয়েক বছর আগের। তবে দেশীয় বাজারদরের সঙ্গে সমন্বয় হতে পারে বলে তিনি মনে করেন।
আই নিউজ/এইচএ
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























