জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৪, ১৩ ডিসেম্বর ২০২০
আপডেট: ২২:৩৮, ১৫ ডিসেম্বর ২০২০
আপডেট: ২২:৩৮, ১৫ ডিসেম্বর ২০২০
বাড়ি ফেরা হলো না কিরণের
সংগৃহীত ছবি
যশোর থেকে মোটরসাইকেল সার্ভিসিং করে মাদারীপুরের কালকিনিতে নিজ বাড়িতে আর ফেরা হলো না ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা কিরণের (২০)। ঘরে ফেরার পথেই থেমে যায় তার জীবনের পথ।
রোববার (১৩ ডিসেম্বর) দুপুরে যশোর সদর উপজেলার হুদা-রাজাপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
মাসুদ রানা কিরণ মাদারীপুরের কালকিনি উপজেলার শামছুল হকের ছেলে এবং বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলার হুদা-রাজাপুর মোড়ে ঢাকাগামী দেশ ট্রাভেলসের একটি বাস মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এ সময় বাসের চাকায় পিষ্ট হয় মোটরসাইকেলটি এবং চালক কিরণ আহত হন। তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের মামা মনিরুজ্জামান খোকন জানান, কিরণ তার মোটরসাইকেলের সার্ভিসিংয়ের জন্য যশোরে এসেছিল। দুপুরের আগেই তার বাসায় ফেরার কথা ছিল। কিন্তু বাস দুর্ঘটনায় তার আর বাড়ি ফেরা হলো না।
আরও পড়ুন
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
সর্বশেষ
জনপ্রিয়
























